বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আদম তমিজিকে গ্রেফতারে সঠিক সময়ের অপেক্ষায় র‌্যাব

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকের নামে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে, তার বাসায় অভিযানের সার্চ ওয়ারেন্টও রয়েছে। পরিস্থিতি অনুকূলে এলেই আদম তমিজি হককে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার মঈন বলেন, তাকে গ্রেফতারে অভিযানে গেলে তিনি বেশকিছু অপ্রীতিকর ঘটনা ঘটান। অভিযানের সময় এক ব্রিটিশ নাগরিক ও স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্ল্যাকমেইলিং করেন। এমন পরিস্থিতি এড়াতে তাকে গ্রেফতার করা হয়নি। তবে অভিযান চলমান আছে। আমরা শুনেছি, তার বন্ধু পরিচয় দেওয়া সেই ব্রিটিশ নাগরিক চলে গেছেন। আমরা স্বাভাবিক ও সুস্থভাবে তাকে আইনের আওতায় আনতে চাই।

তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে সব নিয়ম মেনেই আমরা তাকে আইনের আওতায় আনতে তার বাসায় যাই। বৃহস্পতিবার র‌্যাব কর্মকর্তারা নিয়ম মেনেই ম্যাজিস্ট্রেট, ডাক্তারসহ সেখানে অভিযানে যান।

খন্দকার মঈন বলেন, তার বাসায় একজন ইউকে নাগরিক ছিলেন, চতুর্থ স্ত্রী ছিলেন। সব নিয়ম মেনেই আমরা গ্রেফতার করতে চেষ্টা করি। কিন্তু একপর্যায়ে তিনি ছুরি নিয়ে সুইসাইড করার হুমকি দেন, জানালার গ্লাস ভেঙে ফেলেন, এক পা বাইরে দিয়ে লাফ দেওয়ার হুমকি দেন। এমনকি তার স্ত্রীকেও বাসার উপর থেকে ফেলে দেওয়ার হুমকি দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রেফতার করা হয়নি, কিন্তু আমাদের অভিযান চলমান আছে। পরিস্থিতি অনুকূলে এলে তাকে আইনের আওতায় আনা হবে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আমরা স্বাভাবিকভাবে তাকে গ্রেফতার করতে চাই। তিনি একেকবার একেক স্টেটমেন্ট দিচ্ছিলেন। এর আগে তিনি তার ফ্যাক্টরির সব শ্রমিকদের কাভার্ডভ্যানে ডেকে এনে আটকে রেখেছিলেন। এরপর বাসার মেইন গেট ঝালাই করে দিয়েছেন, যাতে কেউ বের হতে না পারে। এমনকি শ্রমিকরা বের হতে গেলে তাদেরকেও আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। পরে আমরা তার বাসায় গেলে শ্রমিকরা বের হয়ে যান।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক