রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আদালতে মাকে ৫ টুকরো করে হত্যার বর্ণনা দিল ছেলে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে নুরজাহান বেগমকে (৪২) পাঁচ টুকরো করে হত্যার ঘটনায় তার ছেলে হুমায়ুন কবিরসহ দুইজন নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট্র আদালতে হুমায়ুন কবির ও তার মামাতো বোনের স্বামী সুমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় তারা আদালতে হত্যাকাণ্ডের বর্ণনা দেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস মোসলেহ উদ্দিন মিজান জবানবন্দি রেকর্ড করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়াও মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি কালাম ওরফে মামুনের রিমান্ড শুনানির জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। এর আগে এই মামলার অপর দুই আসামি নিরব ও কসাই নুর ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে এ মামলায় মোট চারজন জবানবন্দি দিলেন। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছেন।

গত ৭ অক্টোবর ছেলে হুমায়ুন কবিরসহ তার আরও ছয় সহযোগী মা নুরজাহান বেগমকে নৃশংসভাবে হত্যা করে পাঁচ টুকরো করে পাওনাদারদের ধানক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে রাখে। এ ঘটনায় প্রথমে নিহতের ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে সুবর্ণচর থানা পুলিশের ওসি (তদন্ত ) ইব্রাহিম খলিল তদন্তে নামলে হত্যার সঙ্গে সরাসরি ছেলে হুমায়ুনের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পরে পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন করে।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ