শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আধুনিকতার ছোয়ায় কলারোয়া থেকে হারিয়ে যাচ্ছে গরুর গাড়ি

‘ও কি গাড়িয়াল ভাই, কত রবো আমি পন্থের দিকে চাইয়ারে…’ -এমনি কত গান, কবিতা, ছন্দ, আছে গ্রামের এক সময়কার ঐতিহ্যবাহী বাহন ‘গরুর গাড়ি’ নিয়ে।

কালের বিবর্তনে আর আধুনিকতার ছোয়ায় সাতক্ষীরার কলারোয়া থেকে হারিয়ে যাচ্ছে একসময়ের বিলাসী বাহন সেই ‘গরুর গাড়ি’।

বছর কয়েক আগেও গ্রাম বাংলার কৃষকেররা মাঠের ফসল ঘরে তোলার অন্যতম প্রধান বাহন ছিল গরু গাড়ি। আর কয়েক যুগ আগে গ্রামবাংলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান বাহন ছিলো গরু গাড়ি। বিয়েশাদি থেকে শুরু করে মানুষের যেকোন যাতায়াতে ‘ছৈ ওয়ালা’ গরু গাড়ি চোখে পড়তো সচারচার। এমনটাই জানালেন প্রবীন ব্যক্তিরা।

তারা বলেন, ‘গ্রামের মহিলাদের যাতায়াত করার জন্য গরুর গাড়িতে ‘ছৈ’ তথা গোলাকার ছাউনি তৈরী করে আর্ত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার একমাত্র বাহন ছিল গরুর গাড়ি। এ ছাড়া গ্রামের সকল প্রকার পণ্য গঞ্জে আনা নেওয়াতে ব‍্যবহৃত ঐতিহ্যবাহী এই বাহন।’

সেই গুরুত্বপূর্ণ গরুর গাড়িটি আজ হারিয়ে যেতে বসেছে ব‍্যস্ততা আর আধুনিকতার ছোয়ায়। তবে এখনো গ্রামাঞ্চলে সামান্য সংখ্যক গরু গাড়ি চোখে পড়ে। যেগুলো মাঠের ফসল বাড়ি আনা নেয়ার কাজে কিছুটা ব্যবহৃত হয়।

ঐতিহ্য আর স্মৃতি ধরে রাখতে গরু গাড়ির ব্যবহার বিলীন করা উচিত নয় বলে মনে করছেন নতুন প্রজন্ম।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন