মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে সাতক্ষীরা এডাব আয়োজিত মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

“নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ৪ ডিসেম্বর ২০২৩ সোমবার সকাল ১০ টায় দেশব্যপী কর্মসুচির অংশ হিসাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উপলক্ষে সাতক্ষীরাতে এডাব আয়োজিত মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এডাব সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন সাতক্ষীরার পরিচালক সভারঞ্জন শিকদার, রিশিল্পী স্কুলের শিক্ষক জোছনা আরা, প্রগ্রাম অফিসার গৌতম সরকার, শিক্ষিকা দীপা ঘোষ, আশ্রয় পরিচালক সরদার গিয়াস উদ্দীন,ভুমিহীন জনপদের নেতা আঃ সামাদ. সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফরহাদ জামিল স্বদেশ সংস্থার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মাফিকুল ইসলাম, দেবজ্যেতি ঘোষ, জয় সরদার সহ প্রমুখ।

কর্মসুচিতে মানবাধিকার সংগঠন স্বদেশ, সম্প্রীতি এইড ফাউন্ডেশন, ক্রীসেন্ট, সৃজনী মহিলা লোককেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রেকিং দ্য সাইলেন্স, আশ্রয় এবং এডাব ভুক্ত বিভিন্ন সংগঠন অংশগ্রহন করে। কর্মসুচিতে নারী ও শিশু সহ শতাধিক মানুষ অংশগ্রহন করেন।

বক্তারা দেশে নারীদের উন্নয়নে বিনিয়োগের আহবান জানান, নারী অর্থনৈতিক মুক্তি ছাড়া সামাজিক মুক্তি আসে না। তাই নারীকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারী ও ব্যক্তি উদ্যোগেরপ্রতি গুরুত্বারোপ করেন। নারীর কর্মক্ষেত্রে নিরাপদ ও বাধাহিল চলাচলের পরিবেশ সৃষ্টিতে সকলের সহযোগীতা প্রয়োজন , প্রয়োজন কারিগরি শিক্ষার পসার ঘটানো ও নারীকে স্মার্ট যুগের সকল প্রয়োগীক দক্ষতার সাথে পরিচয় ঘটানো যাতে করে সে নিজেকে সকল যায়গায় প্রতিষ্টিত করতে পারে।

সমাজের সকল ক্ষেত্রে নারী তার স্বাধীন মত প্রকাশের সুযোগ পায় । নারী ও কন্যাশিশুর প্রতি সকল ক্ষেত্রে মাননবিক হওয়ার জন্য মানববন্ধন ও পথসভা থেকে আহবান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক