শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক সাফল্য বয়ে আনবেন পুলিশ সদস্যরা: ডিএমপি কমিশনার

পুলিশের খেলোয়াড়রা শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য বয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, শরীর গঠন, ভারোত্তোলন ক্লাবের সভাপতি খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, শরীর গঠন, ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও নারী)-২০২২ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আশা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, শরীরগঠন, ভারোত্তোলন ক্লাবের সাধারণ সম্পাদক এম ফয়জুর রহমান।

উদ্ধোধনী বক্তব্যে প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা জাতীয়ভাবে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার স্বাক্ষর রাখছেন। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। এটি বাংলাদেশ পুলিশের অন্যতম সেরা সাফল্য।

টুর্নামেন্টে ৪টি ইভেন্টে বাংলাদেশ পুলিশের ১৭টি ইউনিট (ডিএমপি, এপিবিএন, সিএমপি, ঢাকা রেঞ্জ, রাজশাহী রেঞ্জ, চট্টগ্রাম রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ, রংপুর রেঞ্জ, সিলেট রেঞ্জ, আরএমপি, শিল্প পুলিশ, এসবি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, টেলিকম, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ একাডেমি ও বরিশাল রেঞ্জ) অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় ১২৯ জন খেলোয়াড় ৩১টি ওজন শ্রেণিতে অংশগ্রহণ করবেন।

উদ্ধোধনী খেলায় বক্সিং (পুরুষ, ৭১ কেজি)-এ ডিএমপি সদস্য হাবিবুর রাজশাহী রেঞ্জের তুষারকে পরাজিত করেন। বক্সিং (নারী, ৫২ কেজি)-এ ডিএমপি সদস্য তানিয়া রাজশাহী রেঞ্জের বৃষ্টিকে পরাজিত করেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’

জাপান সফরে খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী