শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্দোলনই শেষ পথ : মুক্তিযোদ্ধা দলের সভায় বিএনপি নেতৃবৃন্দ

বিএনপির নেতারা বলেছেন, দেশকে রক্ষা করতে হলে আন্দোলন ছাড়া কোনো পথ নেই।আন্দোলনই শেষ পথ। আমরা আন্দোলন করছি সেই আন্দোলনকে আরও বেগবান করতে হবে। আর ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারলে সফল হওয়া যাবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমে যাবে।

সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তারা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় আয়োজন করা হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন।

বিএনপির শীর্ষ নেতারা বলেন, এ আওয়ামী লীগ সরকারকে বোঝাতে হবে স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল নয়। দেশে যে আন্দোলন চলছে তা বাস্তবে রূপ দিতে হবে। এর বাইরে আর দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না। দেশ রক্ষায় আন্দোলন ছাড়া কোনো পথ নেই। আন্দোলনই শেষ পথ।

তারা বলেন, আওয়ামী লীগ এমন একটি দল— যে দলের এক মন্ত্রী বলেন, আব্বা ঘুমের মধ্যে বড়লোক হয়ে যাচ্ছি টেরই পারছি না। আরেক মন্ত্রী বলেন, গরু যদি কচুরিপানা খেতে পারে তাহলে আমরা কেন পারবো না।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবার (৬বিস্তারিত পড়ুন

  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’