বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আপনাদের পাশে ছিলাম, থাকবো’ : কলারোয়ায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাবেক এমপি হাবিব

বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘কোন সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নাই। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। বিদেশে গেলে পাসপোর্ট দেখালে যেরকম বলে বাংলাদেশি, সেখানে কোন হিন্দু মুসলিম বা অন্য কোন ধর্মের কথা বলা হয় না। আমরা সবাই ভাই ভাই। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে নিজেদের ধর্মীয় আচার পালন করি।’

শনিবার (১২ অক্টোবর) কলারোয়া উপজেলার শুভঙ্করকাটি, হেলাতলা, কুশোডাঙ্গা, কেরালকাতা, ঠাকুরবাড়ি, সাতপোতা, দেয়াড়া, সোনাবাড়িয়াসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক এই সভাপতি আরো বলেন, ‘মিথ্যা মামলায় ৭০ বছরের কারাদণ্ড নিয়ে চার বছর কারাভোগের পর আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশেই থাকবো।’

মতবিনিময় শেষে বিভিন্ন পূজা মন্ডপ কমিটির কাছে আর্থিক সহায়তাও প্রদান করেন তিনি।

এর আগে সাবেক এমপি বিএনপি নেতা হাবিব বিভিন্ন পূজা মণ্ডপে পৌছুলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সনাতন হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষেরা।

পূজা মন্ডপ পরিদর্শনকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্র নাথ, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদ এবং সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান