রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শহরের ঐতিহাসিক শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, আবু সাঈদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।উক্ত র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন—পৌর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম, সেক্রেটারী খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ ।

এছাড়াও সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ওলামা-জনতা অংশ নেন। বক্তারা শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য,আবু সাঈদ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।ঐদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে আবু সাঈদ দুহাত প্রসারিত করে বুক পেতে একা পুলিশের সামনে গিয়ে দাঁড়ান। তার হাতে ছিল কেবল একটি লাঠি। পুলিশ অত্যন্ত কাছ থেকে তাকে লক্ষ্য করে একের পর এক রাবার বুলেট ও শটগানের গুলি ছোঁড়ে।বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ।

তাৎক্ষণিকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুক পেতে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে থাকার সেই ভিডিও ও ছবি সারা দেশে ছড়িয়ে পড়লে আন্দোলন তীব্র গণ-অভ্যুত্থানে রূপ নেয়। আবু সাঈদ পরিণত হন বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম ও অন্যতম প্রধান প্রতীকে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব