রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবুধাবি গিয়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী!

১৯ বছরের খ্রিস্টান তরুণীকে অপহরণ করে ‘জঙ্গি’ সংগঠনে যোগ দিতে বাধ্য করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে এমনই প্রচার হচ্ছিল। রোববার যাবতীয় জল্পনা নস্যাৎ করে দিলেন সিয়ানি বেনি নিজেই। স্বেচ্ছায় আবুধাবি গিয়ে ইসলাম ধর্মগ্রহণ করেছেন বলে সংযুক্ত আরব আমিরাতের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

এখন তার নাম অবশ্য আয়েসা। যারা তার নামে ভুয়া খবর ছড়াচ্ছে, ভারত সরকারের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আর্জি জানিয়েছেন তিনি। গত ১৮ সেপ্টেম্বর সকাল ১১টা পর্যন্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছিলেন বেনি। দুপুর পৌনে তিনটেয় গো এয়ারের বিমানে আবুধাবি উড়ে যান তিনি।

বেনির দাবি প্রেমিককে বিয়ে করতেই সেখানে গিয়েছেন তিনি। কোনো ‘জঙ্গি’ সংগঠনে যোগ দিতে নয়। ৯ মাস সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তির সঙ্গে তার আলাপ হয়। বেনির বাড়ি কেরলের কোঝিকোড়ে। উগ্রবাদী সংগঠন আইএসে যোগ দেয়ার জন্য মেয়েকে অপহরণ করা হয়েছে বলে দিল্লিতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বেনির বাবা-মা।

তার সহপাঠীরাও বিষয়টি নিয়ে ভারতের প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন।
এরপরেই প্রকাশ্যে মুখ খুলেছেন ওই তরুণী। সাফ জানিয়েছেন, ‘আমি ভারতের একজন সাবালক নাগরিক এবং আমার ব্যাপারে আমি নিজেই সিদ্ধান্ত নিতে পারি। কেউ আমাকে জোর করেনি।’ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় সংখ্যালঘু কমিশন, কেরল এবং দিল্লির মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক