বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমরা যদি ইচ্ছা করি, অসাধ্য সাধন করতে পারি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৭ মার্চের ভাষণে বাঙালিদের সম্পর্কে বলেছিলেন যে তাদের কেউ দাবায়ে রাখতে পারবা না। বাঙালিদের কেউ দাবিয়ে রাখতে পারে না, পারবে না। আমরা যদি ইচ্ছা করি, অসাধ্য সাধন করতে পারি। নয় মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা তা প্রমাণ করেছি।

আজকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি এবং তার কাজ প্রায় সম্পন্ন। আমি জাতির কাছে কৃতজ্ঞ, তাদের সাহসী ভূমিকা এবং তাদের সমর্থন পেয়েছি বলেই পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বন্ধুপ্রতিম দেশগুলোও আমাদের সমর্থন দিয়েছে। ’

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শরীয়তপুরে জাজিরায় সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সেতু নির্মাণ শুধু না, এর নিরাপত্তা বিধান আমাদের একান্তভাবে প্রয়োজন। সেই নিরাপত্তা বিধানের জন্যই আমরা ব্যবস্থা নিয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আমি পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করি ২০০১ সালে। দুর্ভাগ্যের বিষয় হলো, বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে কাজ বন্ধ করে দেয়।

তারা নির্ধারিত স্থান থেকে পদ্মা সেতুর কাজ সরিয়ে নিতে চায়। দ্বিতীয়বার সরকারে আসার পর আমরা আবার উদ্যোগ নিই। কিন্তু বিশ্ব ব্যাংকের অর্থ বন্ধ করে দেয়া হয় একটা মিথ্যা অপবাদ দিয়ে যে, দুর্নীতি হয়েছে। সে অভিযোগকে আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম।

আমি বলেছি, এ অভিযোগ প্রমাণ করতে হবে।
কিন্তু তারা তা প্রমাণ করতে পারেনি। কানাডার আদালতে এ অভিযোগের ওপর মামলা হয়। পরে কানাডার আদালতে রায় হয়, কোনো দুর্নীতি হয়নি। আমি সিদ্ধান্ত নিই, কারো অর্থ নয়, যেহেতু মিথ্যা অপবাদ দিয়েছে তার জবাব আমরা দিবো। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করবো। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। অনেকেই ভেবেছিল পদ্মা সেতু আমরা করতে পারবো না। আজকে সেই পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি এবং তার কাজ প্রায় সম্পন্ন। ’

একই রকম সংবাদ সমূহ

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি