শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আমার বউ ফেরত চাই’ পোস্টার নিয়ে শ্বশুরবাড়ির সামনে অবস্থান

শ্বশুরবাড়ির লোকজন স্ত্রীকে আটকে রেখেছে। কিন্তু স্ত্রীকে ফেরত না পাওয়া পর্যন্ত নিজের অবস্থানে অনড় থাকবেন বলে জানান স্বামী। আর সে কারণেই ‘আমার বউ ফেরত চাই’ পোস্টার হাতে শ্বশুরবাড়ির সামনে অবস্থান নিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকায়।

চার বছর আগে সামশেরগঞ্জের দেবিদাসপুরের মরিয়াম খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় কাফি শেখের। পরবর্তীতে দুই পরিবারই জেনে যায় তাদের সম্পর্কের কথা। এরপরই সমস্যার শুরু। কাফির সঙ্গে সম্পর্ক কোনদিনই মেনে নেয়নি মরিয়ামের পরিবার। পরবর্তীতে প্রেমের টানে দুই দুইবার ঘর ছাড়েন তারা। কিন্তু শেষ অবধি মেয়েকে ফিরিয়ে আনে মরিয়ামের পরিবার।

এরপর বছর খানেক আগে পালিয়ে বিয়ে করেন মরিয়ম ও কাফি। শুরু করে সংসার। স্বাভাবিক ছন্দেই চলছিল সবকিছু। বিয়ের সাত মাস পর বেকার জামাইয়ের সংসার থেকে মেয়েকে নিয়ে আসে মরিয়ামের মা। এরপর আর তাকে স্বামীর সংসারে ফিরতে দেয়নি পরিবার। কাফি বিভিন্নভাবে চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি।

এরপর মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে ‘আমার বউ ফেরত চাই’ পোস্টার হাতে শ্বশুরবাড়ির সামনে অবস্থান করেন কাফি। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কাফির দাবি, অবিলম্বে তার স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে।

কাফি ভারতীয় সংবাদ মাধ্যমে জানান, তৃতীয়বার পালিয়ে বিয়ে করতে সক্ষম হই। সংসারও ভালোই চলছিল। মরিয়াম আমার সঙ্গেই থাকতে চায় কিন্তু ওর পরিবার ওকে জোর করে আটকে রেখেছে। এ বিষয়ে মরিয়াম বা তার পরিবারের কোন প্রতিক্রিয়া মেলেনি।

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩