আমিরাতের নতুন প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ


সংযুক্ত আরব আমিরাতের নবনির্বাচিত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। রবিবার আবুধাবিতে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী।
সাক্ষাতে সদ্যপ্রয়াত আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা ও শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সদ্যপ্রয়াত আমিরাতের প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা ও শোক জানানোর পাশাপাশি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী, রাজপরিবারের সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তারা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন


