বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমের বিপুল সমাহারে জমজমাট কলারোয়ার বেলতলা পাইকারি আমবাজার

শেখ জিল্লু, কলারোয়া: সাতক্ষীরা ও যশোর জেলার প্রবেশদ্বারে মহাসড়কের উভয় পাশে গড়ে উঠেছে এ জনপদের সর্ববৃহৎ আমের বাজার বেলতলা আমবাজার।

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর ও যশোর জেলার শার্শা উপজেলার বাগুড়ি (বেলাতলা) এলাকাজুড়ে এ আমবাজারের অবস্থান। ভিন্ন জেলা ও উপজেলার আম ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মিলেমিশে চালিয়ে যাচ্ছেন এ আমবাজারটি। প্রায় একশর মতো আমের আড়ত রয়েছে এ বাজারে। বছরের এই মৌসুমে এ এলাকা পাইকার ও বিক্রেতাদের উপস্থিতিতে মুখরিত থাকে।

সরেজমিন এ জমজমাট আমবাজার ঘুরে দেখা যায়, সব ধরনের মানসম্মত আমের বিপুল সমাহার। বাজারে আসা আমের সিংগভাগই হলো গোবিন্দভোগ। এছাড়া রয়েছে রোম্বাই, গোপালভোগ, গোপালখাস, সরিখাস, বৈশাখী, লতা জাতের আম। বেশিরভাগ আমই বেশ পুষ্ট ও পরিপক্ব। সময় হয়নি তবুও দেখা গেল অল্প পরিমাণ হিমসাগর আম বাজারে আসতে শুরু করেছে। সামনে খারাপ আবহওয়ার পূর্বাভাস থাকায় আগাম বাজারে আসতে শুরু করেছে হিমসাগর -এমনটি দাবি এখানকার ব্যবসায়ীদের।

যশোর-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে অবস্থিত আমের আড়তগুলো যেন দৃষ্টিনন্দন আমের এক রাজ্য! বাজারের পাশের গ্রামীণ পাকা সড়কজুড়ে দাঁড়িয়ে রয়েছে ছোট-বড় ট্রাকের সারি। মৌসুমের শুরুতে প্রতিদিনই ৫০ মেট্রিক টনের বেশি আম এই ট্রাকযোগে চলে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে।

বেলতলা পাইকারি আম ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হোসেন বলেন, প্রতিদিন সকাল নয় টা থেকে বাজার শুরু হয়ে শেষ হয় বিকেল চার টার মধ্যে।
আগামী ২২ মে হিমসাগর গাছ থেকে নামানোর কথা থাকলেও এখন তা বাজারে নিয়ে আসার বিষয়ে তিনি বলেন, অধিকাংশ হিমসাগর আগাম পরিপক্ব হয়ে যাওয়ায় তা বাজারে তোলা হচ্ছে। আমের গুণগত মানকে এ বাজারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়ে থাকে।

আম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এ বছর আম কম উৎপন্ন হওয়ায় দামও বেশি। ফলে আম চাষীরা ভালো দাম পেয়ে যথেষ্ট খুশি।
তিনি বলেন, গোবিন্দভোগ মণপ্রতি ১৮শ টাকা থেকে মানভেদে দুই হাজার টাকা, গোপালভোগ-বোম্বাই জাতের দাম ১২শ থেকে ১৬শ টাকায় বেচাবিক্রি হচ্ছে।
তিনি আরো বলেন, বাজারে রাসায়নিকে পাকানো বা অপরিপক্ব আম তোলা যাবে বলে সকল জানিয়ে দেওয়া হয়। এই বাজারে মানসম্মত আমই কেবলমাত্র তোলা যায়।

বাজার ঘুরে কথা হয়, আল্লার দান ফল ভান্ডারের স্বত্বাধিকারী মোক্তারুজ্জামানের সাথে।
তিনি জানান, ছোট-বড় মিলিয়ে বাজারে একশর মতো আমের আড়ত থেকে মৌসুমের শুরুতে প্রতিদিন ৫০ মে. টনের বেশি আম ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে যায়।
পরে এই পরিমাণ দ্বিগুণের বেশি হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বেলাতলা আমবাজারের ব্যবসায়ীরা জানান, আর দশ/বার দিন পর বাজারে উঠবে সুস্বাদু ন্যাংড়া আম। তারপরে সবশেষে উঠবে আম্রপালি আম। তবে ন্যাংড়া আম বাজারে আসার পর আরও বেশি জমজমাট হবে এই বেলতলা পাইকারি আমবাজার।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলমবিস্তারিত পড়ুন

  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • উলাশী খাল পুনঃখননের পথে যশোরে প্রধানমন্ত্রীর সফর, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে শার্শা
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা