শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলিম পরীক্ষার ফলাফলে কলারোয়া আলিয়া মাদ্রাসায় শতভাগ উর্ত্তীণ

শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়া আলিম পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য দেখিয়েছে কলারোয়া আলিয়া মাদ্রাসা।

রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৩ এর আলিম পরীক্ষার ফলাফল ঘোষনা করে।

জানা গেছে, কলারোয়া উপজেলার চারটি আলিম মাদ্রাসা থেকে কলারোয়া আলিয়া মাদ্রাসার ৪১ জন, বুঝতলা সিনিয়র মাদ্রাসা থেকে ২২ জন, কাকডাঙ্গা ফাযিল মাদ্রাসা থেকে ৩৫ জন, হামিদপুর ফাযিল মাদ্রাসা থেকে ১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।

এর মধ্যে অভাবনীয় সাফল্য দেখিয়েছে কলারোয়া আলিয়া মাদ্রাসা। সেখান থেকে ৪১ জনের মধ্যে ১জন এ+, এ গ্রেড ১৪জন, এ- ১৬জন, বি- ৬জন ও সি গ্রেড ৪জন কৃতকার্য হয়েছে।

অন্যদিকে বুঝতলা সিনিয়র মাদ্রাসা থেকে ২২জন পরীক্ষার্থীর মধ্যে ১৯জন কৃতকার্য হয়েছে, কাকডাঙ্গা ফাযিল মাদ্রাসা থেকে ৩৫জন পরীক্ষার্থীর মধ্যে থেকে ২ জন এ+ সহ ৩৩ জন পাস করেছে, হামিদপুর ফাযিল মাদ্রাসা থেকে ১৫জন পরীক্ষার্থীর ১২জন পাস করেছে।

এদিকে, শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বজলুর রহমান ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমান

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন