রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বৈকারী ইউপি চেয়ারম্যান প্রার্থী ইশারুলের মোটরসাইকেল র‌্যালী

আসন্ন ইউপি নির্বাচনের দিন-তারিখ ঠিক না হলেও গ্রাম-গ্রামাম্বরে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা। সেই সাথে বাড়তে শুরু করেছে ভোটারদের কদর। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। রাখছেন খোঁজ খবর।

বিপদে আপদে দাঁড়াচ্ছেন পাশে। যোগ্যতার পরিচয় মেলে ধরছেন ভোটারদের সামনে। তুলে ধরছেন ভবিষ্যত পরিকল্পনা। সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ইউনিয়নে এবার কোমর বেঁধে ভোটের ময়দানে নেমেছেন দুই বারের নির্বাচিত সফল ইউপি সদস্য ইশারুল ইসলাম। গতকাল বিকেলে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করে ইউনিয়নবাসিকে জানিয়ে দিলেন আসন্ন ইউপি নির্বাচনে ইশারুল ইসলাম সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। স্বাস্থ্য বিধি মেনে মোটরসাইকেল র‌্যালি ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি। কাথন্দা বাজার হতে বৈকারী ইউনিয়নের ৯টি ওয়ার্ড পর্যন্ত পাড়ামহল্লার সড়কে সড়কে ওই মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়। এসময় গ্রামের সাধারণ মানুষ শোভাযাত্রাকে হাত নেড়ে অভিবাদন জানান। শোভাযাত্রা শেষে কাথন্দা বাজারে তার দলীয় অফিসে ইউনিয়নবাসি ও দলীয় নেতাকর্মীর সাথে এক মতবিনিময় করেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইশারুল ইসলাম। এতে সর্বস্থরের সাধারণ মানুষ ও আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

এদিকে ইউনিয়নবাসি বলেন, ইউপি সদস্য ইশারুল ইসলামের চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নেওয়ায় বৈকারী ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা জেগে উঠেছে। তারা ইশারুল ইসলামকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বৈকারী ইউপি চেয়ারম্যান প্রার্থী দেখতে চায়। ইশারুল ইসলাম একজন আওয়ামী লীগ পরিবারের সদস্য ও সৎ যোগ্য, সমাজসেবক। তিনি সততা ও নিষ্ঠার সাথে বৈকারী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ও ২বার ইউপি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এলাকায় সমাজ উন্নয়নের কাজ করেন। এছাড়াও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় একজন আওয়ামী লীগ কর্মী ও ইউপি সদস্য দায়িত্ব পালনের সাথে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রা মানুষের দোরগোড়ায় পৌছে দিয়ে থাকেন। তিনি শুধু একজন আওয়ামীলীগ কর্মী ও ইউপি সদস্য হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে মানুষের জন্য দিনরাত এলাকায় সমাজ উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তিনি সমাজ উন্নয়নের পাশাপাশি আওয়ামী লীগকে আরও শক্তিশালি করতে সব সময় নেতাকর্মীদের পাশে থাকেন ও দলীয় উন্নয়ন কর্মকান্ড কাজ করেন।

ইশারুল ইসলাম এলাকা মানুষের সিক্ত ভালবাসায় ২০১১ সাল ও ২০১৬ সাল ইউপি নির্বাচনে বিপুল ভোটে ২বার ইউপি সদস্য পদে নির্বাচিত হয়। এরমধ্যে স্থানীয় জনপ্রশাসন সরকারের দিক নির্দেশনায় ২০১৩ সাল থেকে ২০১৬ পর্যন্ত বৈকারী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সকলের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী বলেছেন,বিস্তারিত পড়ুন

বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শতাধিক নেতাকর্মীকেবিস্তারিত পড়ুন

চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র

সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বা শুমারিবিস্তারিত পড়ুন

  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি