মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আশাশুনি উপজেলা শাখার আয়োজনে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি ৯ রমজান শুক্রবার বিকাল ৪টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, গণমানুষের নেতা কাজী আলাউদ্দীন।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, দলীয় গ্রুপিং ও ভেদাভেদ ভুলে ধানের শীষের সাথে থাকুন। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি বিপুল ভোটের মাধ্যমে ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে উন্নয়ন কাজ শুরু করেছেন। তার স্বপ্ন পূরনে আমরা সকলে সহযোগিতা করবো।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমুল্লাহ পলাশ। তিনি বলেন, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রতিক ধানের শীষের বিপক্ষে নির্বাচন করে তাদের কোন ছাড় নাই। সাংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। তিনি বলেন, কোন সন্ত্রাসী চাঁদাবাজদের বিএনপিতে ঠাই হবেনা। যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করবে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন ( মুকুল), আশাশুনি উপজেলা বিএনপির সবেক আহবায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, আশাশুনি উপজেলা জামায়াত ইসলামের আমীর আবু মুসা তুশার। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল আমীন, কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র কাজী সাজিদুর রহমান সাজু, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান সহ আশাশুনি সদর ইউনিয়ন, কুল্যা, বুধহাটা, আনুলিয়া, শ্রীউলা, খাজরা, প্রতাপনগর, শোভনালী, কাদাকাটি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের শতশত নেতৃবৃন্দ।
দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আশাশুনি বাজার জামে মসজিদের ইমামহাফেজ মো. বাকী বিল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন