আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ফারুক সভাপতি, হাসান সম্পাদক


জি.এম আল ফারুক, আশাশুনিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন’২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আশাশুনি প্রেসক্লাব হলরুমে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসক্লাবের ২৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচানে সভাপতি পদে দৈনিক কালের চিত্র’র আশাশুনি প্রতিনিধি জি.এম আল ফারুক ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী সমীর রায় ১৪ ভোট পান। এর আগে গত ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সাধারণ সম্পাদক পদে এস.কে হাসান এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান, পোলিং অফিসার ছিলেন একই অফিসের হিসাবরক্ষক তুষার কান্তি রায় ও গোলাম রব্বানী। নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন আশাশুনি থানার এস.আই আব্দুর রহিম ও এ.এস.আই আব্দুল আলিম। নির্বাচন পর্যবেক্ষন করেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা ভাইচ চেয়ারম্যান অসিম রবণ চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান হোসেন প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন


