রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই কর্মকর্তাকে বদলী ও অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অনিক গুহকে চট্রগামে বদলি আদেশ হয়েছে এবং স্বাস্থ্য পরিদর্শক এস এম এ সাত্তারকে বিধি মোতাবেক চাকরী জীবন শেষে অবসর গ্রহণ করেছেন। দুই কর্মকর্তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুল হকের সভাপতিত্বে ও আরএমও ডাঃ প্রসূন কুমার মন্ডলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ দীপন কুমার বিশ্বাস, ডাঃ আঃ রহমান, ডাঃ মোস্তফা নাহিয়ান হাবিব, ডাঃ মিনাক কুমার বিশ্বাস, ডাঃ এস এম নাইম হোসেন নয়ন, ডাঃ ফাহাদ হোসেন, ডাঃ বিশ্বজিৎ বাছাড়, সিনিঃ স্টাফ নার্স হাসিনা খাতুন, স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন, সাকমো সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া বদলী জনিত বিদায়ী ডাঃ অনিক গুহ ও অবসর জনিত বিদায়ী স্বাস্থ্য পরিদর্শক এস এম এ সাত্তার বিদায়ী অনুভ‚তি ব্যক্ত করে বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ওবিস্তারিত পড়ুন

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজরবিস্তারিত পড়ুন

  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • পদ্মা ব্যারাজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী
  • আ. লীগ নিয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি: প্রতিমন্ত্রী শাহে আলম
  • পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা
  • তৃতীয় দফায় খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত