শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে উত্তরণ ও কারিতাসের ইনসেপশান ওয়ার্কশপ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ডি আর এম কার্যক্রম প্রকল্পের ইনসেপসান ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়ামে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। স্টার্ট বাংলাদেশ ইএসডিও এর সহযোগিতায় এনজিও উত্তরণ ও কারিতাস বাংলাদেশ এর বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী।

কারিতাসের ফিল্ড অফিসার রঞ্জন বৈদ্যর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কারিতাসের খুলনা বিভাগীয় কর্মসূচি কর্মকর্তা আলবিনো নাথ। অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, উপজেলা ভূমি কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব আজিজুল হক, আরডিও আবু বিল্লাল হোসেন, ভেটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, মোঃ আলাউদ্দিন, উত্তরণের টেকনিক্যাল ম্যানেজার রেজওয়ান উল্লাহ, ন্যাজ্যারিন মিশনের কৃষি অফিসার ইমরুল হাসান, মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক প্রমুখ আলোচনা রাখেন। সভায় প্রকল্পের গৃহীত ও বাস্তবায়নাধীন কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করে সফল বাস্তবায়নে সহযোগিতা দানের আশ্বাস প্রদান করেন অতিথিবর্গ।

আনুলিয়া ইউনিয়নের জন্য কারিতাসকে ৩ লক্ষ ৪৬ হাজার ৭৫০ টাকা এবং আশাশুনি সদর প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের জন্য উত্তরণকে ১০ লক্ষ ৬৬ হাজার ৩৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রকল্পের আওতায় ৯টি সাইক্লোন শেল্টারে পৃথক টয়লেট সুবিধা, ১১টি সাইক্লোন শেল্টার ওয়াশ অবকাঠামো মেরামত ও রক্ষণাবেক্ষণ, ৪টি কমিউনিটি টয়লেট নির্মান, লাইটিং ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা সহ বিভিন্ন প্রকার আপদকালীন সুবিধা প্রদান করা হবে বলে প্রকল্প কর্মকর্তাগণ অবহিত করেন।

এজন্য ৭২টি ক্লাস্টার মিটিং, সাইকিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জরুরী অবকাঠামো সংস্কারে শ্রমিক ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়েছে বলে জানান হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস