বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ঘের নিয়ে হয়রানির প্রতিবাদে ব্যবসায়িদের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনির কোলায় ঘের নিয়ে ভন্ড আমজাদ কর্তৃক হয়রানি ও মিথ্যাচারের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আশাশুনির কোলা গ্রামের মির্জা কামরুজ্জামান, মোঃ আশরাফ আলী, মোঃ নাজির আলম, আফসার উদ্দীন শেখ ও মির্জা মিলন হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মির্জা কামরুজ্জামান বলেন, কোলা মৌজায় মরহুম বসির আহমেদ রেকর্ডীয় এবং খাস ৭০৩ বিঘা জমিতে মাছের ঘের করতেন। তার মৃত্যুর পর আমরা জমির মালিকরা মিলে উক্ত মাছের ঘের পরিচালনার সিদ্ধান্ত নেই এবং ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে আমি না থাকলেও দেখভাল করতাম। কিন্তু কিছুদিন পর মৃত অহেদ আলী মোল্ল্যার ছেলে আমজাদ হোসেন ঘেরে থাকা খাস জমি দখলের পায়তারা শুরু করে। এতে আমিসহ অন্যরা বাধা দিলে আমজাদ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। এনিয়ে আশাশুনি থানাসহ জনপ্রতিনিধিদের সমন্বয়ে একাধিকবার শালিস হলেও ঘেরে কতটুকু জমি আছে আমজাদ তার হিসাব না জানিয়ে খাস সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে থানার ওসি’র নির্দেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে হিসাব করে তার ভাগে ৬৭ বিঘা জমি পড়লে তা বের করে দিয়ে আমরা বাকী জমি নিয়ে ঘের পরিচালনা শুরু করি। এতে খুশি না হয়ে সে আরো সম্পত্তি দখলের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আমজাদ আমাদের হয়রানি করার জন্য বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দায়েরসহ সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যেচার করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি অভিযোগ করে বলেন, একাধিক মামলার আসামী আমজাদ ম্যাগনেট, টক্ক সাপ ও ভুতুম পেচা ব্যবসায়ী। জাল টাকা কারবারের সাথে তার যোগাযোগ রয়েছে। মুর্তি চুরির অপরাধে বাগেরহাট প্রতœতত্ত¡ অফিস থেকে তাকে চাকুরিচ্যুত করা হয়। প্রতারনা করে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া তার ব্যবসা। প্রতারনার মাধ্যমে ২০১০ সালে জনৈক মাফাজ্জেল হোসেনের কাছ থেকে সে ৩ কোটি ১৪ লক্ষ টাকা আত্মসাত করে। এঘটনায় জেলে যেতে হয় তাকে। তার বাড়িতে প্রতিনিয়ত ভিন্ন জেলার মানুষ আসা যাওয়া করায় এলাকার মানুষ সব সময় অতংকে থাকে। বিগত ২০১৬ সালে নৌকার অফিস ভাংচুর এবং জাতির জনকের ছবি ছেড়ার অভিযোগে আমজাদের নামে মামলা হয়। অথচ সেই আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে।

মির্জা কামরুজ্জামান আরো বলেন, প্রকৃতপক্ষে আমজাদ একজন ভ‚মিদস্যু। তার পৈত্রিক কোন সম্পত্তি নেই। উক্ত ঘেরে যে টুকু সম্পত্তি রয়েছে সেটি তার নানা বাড়ির সম্পত্তি। তার নিজস্ব কোন ব্যবসা বা আয়ের উৎস না থাকলেও সে কোটি টাকার মালিক। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনে প্রতি অনুরোধ জানাচ্ছি। এছাড়া ২০১৩ সালে র‌্যাব আমাকে আটক করেনি। আমার বিরুদ্ধে কোন মামলা নেই। অথচ আমজাদ র‌্যাবকে নিয়েও মিথ্যেচার করেছেন।

আমরা কালোবাজারী আমজাদের কবলে পড়ে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে হয়রানির শিকার হচ্ছি।

তিনি আমজাদের হয়রানির হাত রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি