শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহে মতবিনিময় সভা

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে কর্মসূচির প্রথম দিনে আলোচনা সভা ও মাইকিং এর মাধ্যমে প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।

সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আলোচনা রাখেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি ও মহিষকুড় মৎস্য সেট কমিটির সভাপতি আরিফুল ইসলাম মোল্যা, মহেশ্বরকাটি মৎস্য সেটের কোষাধ্যক্ষ বিকাশ চন্দ্র বাছাড়, মৎস্য চাষী হযরত আলী প্রমুখ।

‘নিরাপদ মাছে ভরবে দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় চিংড়ীতে পুশ বন্দ, ভেনামী চাষ, নেটপাটা অপসারণ, সমুদ্রে মাছ ধরা বন্দ থাকার কারনে রানী বাগদা পাওয়া না যাওয়ায় ভারত থেকে নেপলী/বাগদা পোনা আসতো সেটিও বন্দ আছে।

তিনি মাছ চাষী ও ব্যবসার সাথে জড়িতদের সরকারি নির্দেশনা মেনে মৎস্য সম্পদকে সমৃদ্ধ করতে আহবান জানান। এছাড়া মৎস্য সপ্তাহকে সফল করতে এবং জন সাধারণকে সচেতন করতে দিন ব্যাপী মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার চালান হয়।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার