শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ট্রলি উল্টে আহত-২

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ইট বহনকারী ট্রলি উল্টে ২ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার ব্রিগেডের একটি দল দ্রুত ঘটনাস্থল পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আশাশুনি সদরের শ্রীকলস গ্রামের হাফিজুল ইসলামের পুত্র ইকরাম হোসেন (২০) ও বলিয়াপুর গ্রামের লিয়াকত আলীর পুত্র তাহসিম আহমেদ (১৭) আশাশুনি থেকে ইট নিয়ে নছিমাবাদ যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে আশাশুনি থেকে কোলা-ঘোলা রাস্তার কলিমাখালি ইজ্জত আলির বাড়ির পাশের কার্লভাটের কাছে পৌছুলে নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি ট্রলি কালভার্টের নিচে উল্টে পড়ে। স্থানীয়রা খবর দিলে আশাশুনি ফায়ার স্ট্রেশনের স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) আবুল কালাম মোড়লের নেতৃত্বে একটি টিম সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে পৌছে আহতদের আশাশুনি হাসপাতাল ভর্তি করেন।

ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আবুল কালাম মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তথ্যসূত্রে: পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়েবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা

সুন্দরবনে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন