সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর উপর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেরা ১১ টায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিসএ্যাবল ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন, আাইডিয়াল সংস্থার পরিচালক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার। সভায় চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান প্রকল্প র্সধসঢ়;ম্পকে এবং অ্যাডভোকেসি সভা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করনে।
প্রকল্প সুপারভাইজার সুব্রত বাছাড় এর সঞ্চালনায় “প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০২৩ উপর মতামত প্রদান করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার মিনাক কুমার বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ তারিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো জামাল উদ্দীন ফারুকী, উপজেলা পাবলিক হেলথ কর্মকর্তা মোঃ তানভীর হোসেইন, উপজেলা কৃষি অফিসের এসএপিপিও বিল্লাল হোসেন, আশাশুনি থানা প্রতিনিধি এস আই মোঃ আব্বাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোসলেমা খাতুন মিলি, ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক রাম প্রসাদ বিশ্বাস, সুশীল সমাজ প্রতিনিধি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, এ্যাডভোকেট গোলাম গনি দুদু, গোপাল কুমার মন্ডল, হাফেজ মোঃ বাকী বিল্লাহ, দেবদাস চক্রবর্তী, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, এনজিও প্রতিনিধি মৌমাছি এর নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, বারসিক এর জেলা কোঅর্ডিনেটর মোঃ মাছুম বিল্লাহ, উত্তরণ এর প্রোগ্রাম অফিসার পার্থ কুমার দে, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন এর সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং প্রকল্পের
উপকারভোগীবৃন্দ।

অবহিতকরন সভা শেষে প্রকল্প হতে ১০ জন উপকারভোগী প্রতিবন্ধী ব্যক্তি ও তার পরিবারেরকে ১৫০০০ টাকা করে সর্বমোট ১,৫০,০০০ টাকার চেক প্রদান করা হয়। যা দিয়ে ৪ জন ছাগল পালন, ২ জন সেলাই মেশিন ও সীট কাপড় ক্রয়, ১ জন মুদি দোকান, ১ জন সাইকেল গ্যারেজ, ১ জন ভ্যান ক্রয় এবং ১ জন বাঁশ ও বেতের কাজ করে জীবন মানের পরিবর্তন করার চেষ্টা করবে।
এছাড়া ১৩ জন উপকারভোগীকে সহায়ক উপকরণ হিসাবে ৬টি হুইল চেয়ার, ২টি এক্সিলারি ক্রাচ, ৪ জনকে মোডিফাই সু ও ১ জনকে হুইল বোর্ড প্রদান করা হয়। এবং ১০ জন উপকারভোগীকে বাড়িতে কাজের মাধ্যমে উন্নয়ন এর লক্ষ্যে ২টি স্টান্ডিং ফ্রেম, ১টি স্পেশাল সিটিং চেয়ার, ৫ টি কর্নার চেয়ার ও ২টি কেএএফও প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার