শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ-১৭ উদ্বোধন

আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ (অনুর্ধ-১৭) বালক উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এখেলা উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে উদ্বোধনী দিনের খেলায় প্রতাপনগর ইউনিয়ন দল বনাম আশাশুনি সদর ইউনিয়ন দল অংশ গ্রহন করে। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে আশাশুনি সদর দল ৩-০ গোলের ব্যবধানে প্রতাপনগর দলকে পরাজিত করেন।

খেলা উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভ‚মি) দীপা রানী সরকার। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স.ম সেলিম রেজা সেলিম, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ।

খেলা পরিচালনা করেন, সন্নাসী মন্ডল। সহযোগিতা করেন, ইয়াসিন আরাফাত, আনিছুর রহমান ও সুরভি খাতুন।

সোমবার একই মাঠে দরগাহপুর ইউনিয়ন দল ও বড়দল ইউনিয়ন দল এবং অপর খেলায় বুধহাটা ইউনিয়ন দল ও খাজরা ইউনিয়ন দল মুখোমুখি হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা