বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ভূমিহীনদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আশাশুনিতে ভূমিহীদের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মুজিববর্ষের ঘর পাওয়ার দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত মানিকখালী ব্রিজ সংলগ্ন এলাকায় ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশে ভূমিহীন নেতা মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার। তিনি বলেন, মুজিববর্ষের ঘোষিত অসহায়দের মধ্যে কয়েকজন এই ঘর পাচ্ছেন। এই ঘর বরাদ্দে চলছে চরম অনিয়ম ও দুর্নীতি। প্রকৃত ভূমিহীনরা পাচ্ছে না এই ঘর ও জায়গা। এই সকল ঘর ও জায়গা পাচ্ছে যারা তাদের মধ্যে অনেকের ঘর ও জায়গা-জমি আছে। ওই সকল ব্যক্তি ঘরগুলো পাওয়ার যোগ্য নহে। অথচ কতিপয় ভূমিহীন নামধারী নেতাদের ম্যানেজ করে কিছু ব্যক্তি এমন ঘর ও জায়গা দখলে নিয়েছে। এছাড়াও ভূমিহীনদের ঘর দেওয়ার নামে একটি কুচক্রিমহল অর্থবাণিজ্যের পায়তারা চালাচ্ছে। এমনকি বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে লোক পাঠিয়ে অসহায় ভূমিহীনদের কাছ থেকে মোটা অংকের টাকাও লুপে নিচ্ছে তারা। এই কুচক্রিমহল ভূমিহীন সমিতির নাম ভাঙ্গিয়ে যে অন্যায় চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে তাদের চিহ্নিতপূর্বক দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহবান জানান। এছাড়াও তিনি বলেন, জেলার উন্নয়নে প্রকৃত ভূমিহীনরা যাহাতে খাস জমি ও ঘর পায় তার সু-ব্যবস্থা করতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক গ্রাম্য ডা. গোলাম কিবরিয়া, শ্যামনগর উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি মোখছেদ আলী, ভূমিহীন নেত্রী জাহানারা, দৈনিক যুগের বার্তা পত্রিকার প্রতিনিধি সাহেব আলী প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি ও মুজিববর্ষের ঘর পেতে ফরম জমা দিয়েছেন ভূমিহীনরা।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার