বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে মহাতাবু জলসার মাধ্যমে উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

আশাশুনিতে মহা তাবু জলসার মধ্যদিয়ে ৫ম উপজেলা স্কাউট সমাবেশ- ২০২৩ সম্পন্ন হয়েছে। শনিবার রাতে আশাশুনি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ৪দিনের স্কাউট সমাবেশ শেষ হয়। বাংলাদেশ স্কাউটস আশাশুনি উপজেলার বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। প্রধান অতিথি হিসাবে ভাচ্যুয়ালি বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসানের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কমিশনার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, সাব ক্যাম্প লিডার দুলাল চন্দ্র সানা, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জিএম আল ফারুক, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলী নেওয়াজ, রিপোর্টাস ক্লাবের সেক্রেটারী আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৬০ জন স্কাউট ও ২০ জন ইউনিট লিডারের অংশ গ্রহনে ২ মার্চ সমাবেশ শুরু হয়। অনুষ্ঠানের ২য় পর্বে ডেপুটি সাব ক্যাম্প লিডার মোস্তাহিদুর রহমানের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটবৃন্দ দলগতভাবে সঙ্গীত, ছড়া গান, রম্য নাটক, নৃত্য পরিবেশন করে। সবশেষে স্কাউটসদের মাঝে সনদ বিতরণ করা হয়। স্কাউট সমাবেশ সফল করতে প্রোগ্রাম চিপ হাফিজুর রহমান, ফিল্ড চিপ নীল কোমল মন্ডল, সাব ক্যাম্প চিপ দুলাল চন্দ্র সানা ও মাজহারুল ইসলাম, ডেপুটি সাব ক্যাম্প চিপ মোস্তাহিদুর রহমান ও আনিছুর রহমান দায়িত্ব পালন করছেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন