শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে সমন্বিত মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষন কোর্স

জিএম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে সমন্বিত মৎস্য চাষ (আইজিএ) বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
আশাশুনি পূর্বপাড়া গ্রাম সমিতি কার্যালয়ে এ প্রশিক্ষণ চলছে।
জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির ২৫ জন সভাপতি ও সম্পাদক এর অংশ গ্রহনে কোর্সে প্রশিক্ষণ প্রদান করছেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সত্যজিত মজুমদার, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক আশরাফ আলী, উপজেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক সন্যাসী মন্ডল, সহকারী পরিদর্শক তানভীর হোসেন।
অনুষ্ঠানে সমন্বিত মৎস্য চাষ ও সমবায় সমিতির হিসাব ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আশাশুনিতে ইনসেফসান সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ইনসেফসান মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এ মিটিং অনুষ্ঠিত হয়। টেকনিক্যাল পার্টনার ইজওউ এবং বাস্তবায়ন সহযোগি ঊঝউঙ এর বাস্তবায়নে প্রকল্পের ইসেফসান সভায় সভাপতিত্ব করেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। ঊঝউঙ এর ফিল্ড অফিসার তারিশা রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইডিএম এর আঞ্চলিক সমন্বয়কারী শামিমা আক্তার শিমুল।
অন্যদের মধ্যে আলোচনা রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুল হক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান।


কর্মশালা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন, ইএসডিও এর ফোকাল পার্সন মশিউর রহমান। পিসিএ রিপোর্ট উপস্থাপন করেন, বিআরআইডি এর সিনিয়র গবেষক নোমান আলিম। ইএসডিও এর প্রোগ্রাম ম্যানেজার মাসুদুল হক মাসুদের সার্বিক তত্তাবধানে সভায় অংশগ্রহনকারীদের বিভিন্ন দলে বিভক্ত করে মতামত/পরামর্শ গ্রহন করা হয়। ৮৮ লক্ষ ২০ হাজার টাকা বাজেটে প্রকল্পের আওতায় আশাশুনি সদর, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান