মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ৭০% ভর্তুকিমূল্যে কম্বাইন্ড হার্ভেস্টিং হস্তান্তর

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ভর্তুকিমূল্যে কম্বাইন্ড হার্ভেস্টিং হস্তান্তর করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে এ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বাইন হার্ভেস্টিং হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।

এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, এসএপিপও মোঃ বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান মেটাল কোং এর প্রতিনিধি জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলার বামনডাঙ্গা গ্রামের কৃষক রবিউল ইসলাম ৭০% ভর্তুকি মূল্যে কম্বাইন হার্ভেস্টিং গ্রহন করেন।

এর মূল্য ৩২ লক্ষ টাকা। কৃষিবান্ধব সরকার পরিশোধ করেছেন ৭০% টাকা এবং কৃষক রবিউলকে দিতে হয়েছে মাত্র ৩০% টাকা। এই যন্ত্রের মাধ্যমে একই সাথে ধান, সরিষা ও গম কাটা, মাড়াই ও ঝাড়াই করা যাবে। প্রতি ঘন্টায় দেড় একর জমির ফসল কর্তন, মাড়াই ও ঝাড়াই করা যায়। এতে সময় বাঁচবে, খরচ কম হবে ও জ্বালানী কম লাগবে। এই যন্ত্রের বিশেষ বৈশিষ্ট হলো, এটি কাদামাটি ও শুকনো মাটিতে ব্যবহার করা যায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন