শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে আবারো প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

আশাশুনির পল্লীতে আবারও প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জঘন্য এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার কুল্যা ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের শারীরিক প্রতিবন্ধী কন্যা (১৭) ঘটনার দিন বিকালে বাড়িতে একা ছিল।
পরিবারের সকলে পাশে একটি অনুষ্ঠানে গিয়েছিল।
এ সুযোগে পার্শ্ববর্তী হাসান সরদারের পুত্র নাজমুল হোসেন (২০) বিকাল ৫টার দিকে অনুষ্ঠানের কিছু ভাত নিয়ে ওই বাড়িতে হাজির হয়। ভাত মেয়েটির কাছে দিতে গিয়ে বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী মেয়েটিকে জোর করে ঘরের মধ্যে নিয়ে নাজমুল ধর্ষণ করে। স্বাভাবিকভাবে কথা বলতে না পারা মেয়েটি চিৎকারের চেষ্টা করলেও কারো কান পর্যন্ত পৌছায়নি। ধর্ষণের পর মেয়েটিকে ফেলে ধর্ষক নাজমুল দ্রুত বাড়িতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ধর্ষিতার মা বাড়িতে পৌছলে মেয়ের অবস্থা বেগতিক দেখে জিজ্ঞাসা করলে ভীত সন্ত্রস্ত ধর্ষিতা ধর্ষণের ঘটনা ও ধর্ষকের নাম বলে দেয়।

পরবর্তীতে এলাকার লোকজন একত্রিত হয়ে ধর্ষককে আটক করে ওই বাড়িতে হাজির করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ধর্ষণের কথা স্বীকার করে। সাথে সাথে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছালে ধর্ষককে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় আশাশুনি থানায় মামলা দায়ের করেছে।

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কন্যাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং ধর্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
সুত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুলবিস্তারিত পড়ুন

  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা