বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির প্রতাপনগর হরিষখালির বেড়ি বাঁধে আবারও ধ্বস

আশাশুনি উপজেলার প্লাবনে ধ্বংস স্তুপে পরিণত প্রতাপনগর ইউনিয়নে আবারও একটি বেড়ী বাঁধে ধ্বস লেগেছে। দ্রুত ব্যবস্থা না নিয়ে বাঁধ ভেঙ্গে আবারও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা বিরাজ করছে।

ইউনিয়নের হরিষখালীতে ভয়াবহ আম্ফান সাইক্লোনে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছে। দীর্ঘ ভোগান্তির পর সরকারি ভাবে বাঁধটি পুনঃনির্মান কাজ করা হয়।

প্রায় ১১ মাস নির্মান কাজ অতিক্রান্ত হতে না হতেই বাঁধের জিও বস্তা প্রায় ২/৩ ফুট দেবে গেছে। বস্তা সরে যাওয়ায় মূল বাঁধেও ফাঁটল ধরেছে। প্রায় ৩০/৪০ ফুট এলাকায় বাঁধ বসে যাওয়ায় ও ফাটল ধরায় বাধের অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

দ্রুততম সময়ে বাঁধ রক্ষায় কাজ না করা হলে দিনে দিনে ফাটল ও ধ্বস বেড়ে যাবে এবং তখন বাঁধ রক্ষা করা কষ্টকর হতে পারে। এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি পাউবোর নির্বাহী প্রকৌশলী ও এসওকে অবহিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন