বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বড়দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবীতে মানববন্ধন

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন সানাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বড়দল ইউনিয়ন পরিষদের সামনে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের শত শত নাগরিকের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তহমিনা রহমান, আয়েশা খাতুন, আবু বক্কর ছিদ্দিক গাজী, জাহাঙ্গীর হোসেন বাবু, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী, অন্ধ আঃ রাজ্জাক গাজী, এস এম আসাদ উদ্দৌলা প্রমুখ। বক্তাগণ বলেন, ইউনিয়ন পরিষদে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ সপ্তাহে ১/২ দিন ১/২ ঘন্টার জন্য পরিষদে আসেন। তাকে না পেয়ে এলাকার মানুষ সেবা বঞ্চিত ও হয়রানীর শিকার হচ্ছে। তারা প্যানেল চেয়ারম্যান ও পূর্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী আফজাল হোসেন সানাকে পুনরায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদানের দাবী জানান।
আসাদ উদ্দৌলা বলেন, আমার বাপ-মার মৃত্যু সনদের জন্য ১০ দিন ঘুরতে হয়েছে। ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, ট্রেড লাইসেন্স করতে তাকে দেড় মাস ঘুরতে হয়েছে। আয়েশা খাতুন অভিযোগ করেন, জন্ম নিবন্ধনের জন্য দীর্ঘদিন আসতে যেতে হয়েছে, তার খরচ লেগেছে ৩০০০ টাকা। তহমিনা রহমান বলেন, পরিষদে এসে প্রশাসককে পাইনা, আমরা সেবা বঞ্চিত হচ্ছি। আজগর আলী বলেন, ইউনিয়নের মানুষ পরিষদের সকল সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আইসিটি কর্মকর্তা তার দাপ্তরিক কাজ করে পরিষদে সময় দিতে পারেননা। প্রতিদিন পরিষদে বহু সেবা প্রার্থী এসে থাকে। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দায়িত্ব দিয়ে প্রতিদিন সেবা নিশ্চিত করতে তিনি দাবী জানান। অন্ধ আঃ রাজ্জাক বলেন, তিনি কয়েকদিন পরিষদে এসে কাউকে না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। তারা প্রশাসকের দায়িত্ব বাতিল করে প্যানেল চেয়ারম্যান আফজাল সানাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে জনভোগান্তি থেকে রক্ষা পেতে আবেদন করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন