বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বুধহাটায় নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রচারাভিযান

সাতক্ষীরা প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান শেষ হয়েছে।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভা শনিবার ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

“জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়- নারীর জীবনের ঝুঁকির মাত্রা বাড়িয়ে তুলছে -আসুন সকল ধরনের সহিংসতা রুখে নিরাপদ টেকসই সমাজ গড়ে তুলি” এ স্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী।

বক্তব্য রাখেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অরবিন্দ কুমার সরকার,বে-সরকারি সংস্থা বারসিকের এরিয়া ম্যানেজার (এনগেজ) রোকসানা পারভীন, বারসিক কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়ে নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। এরমধ্যে যদি নারীদের ওপর পারিবারিক বা সামাজিক সহিংসতা চলে, তাহলে সামাজিক ভারসাম্যহীনতা সৃষ্টি হবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডলবিস্তারিত পড়ুন

  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়