রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউএনও’দের নিরাপত্তায় সশস্ত্র আনসার নিয়োগ দিতে ডিজিকে চিঠি

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় সশস্ত্র আনসার নিয়োগ দিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের (ডিজি) কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাঠানো হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ডিজির কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়।

গত বুধবার (২ সেপ্টেম্বর) সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম গুরুতর আহত হওয়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নিলো সরকার।

গত বছরের ৩১ আগস্টের মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে ডিজির কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের পত্রে উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সদয় নির্দেশনা প্রদান করা হয়েছে। ওই নির্দেশনার আলোকে বাস্তবতার নিরিখে প্রতি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক অঙ্গীভূত সশস্ত্র আনসার নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এমতাবস্থায় প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় সংখ্যক অঙ্গীভূত সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয় আনসারের মহাপরিচালককে।

গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমের মাথায় হাতুরি দিয়ে আঘাত করা হয়েছে। তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুরে একটি ক্লিনিকে আইসিইউতে নেয়া হয়। সেখানে থেকে বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারে করে অচেতন ওয়াহিদা খানমকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার রাতে তার মাথায় অস্ত্রোপচার হয়। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসাধীন ইউএনওকে হাসপাতালে দেখতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেছিলেন, ‘ডিসি সম্মেলনে একটা দাবি ছিল যে, ইউএনওদের জন্য নিরাপত্তা ব্যবস্থা যাতে আরও জোরদার করতে পারি। সেটি মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনেও আছে। ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও জননিরাপত্তা সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। অর্থ সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে আমাদের ইউএনওদের বাড়িতে পাহারা দেয়ার মতো যাতে আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ করা হয়, সে বিষয়টা আমরা নিশ্চিত করতে যাচ্ছি।’
সূত্র: জাগো নিউজ

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ