বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেনে কতদিন সামরিক অভিযান চালাবে জানাল রাশিয়া

ইউক্রেনে গত ছয়দিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে অভিযান চালানো শুরু করে দেশটির সেনারা।

তবে রাশিয়া যে লক্ষ্য নিয়ে এসেছিল সেটি এখনো তারা অর্জন করতে পারেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সোইগু জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চালানোর প্রধান লক্ষ্য হলো- রাশিয়াকে পশ্চিমাদের তৈরি সামরিক হুমকি থেকে রক্ষা করা।

তবে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার লক্ষ্য হলো ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভ্লদমির জেলনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, ইউক্রেনে রাশিয়ার আজ্ঞাবহ সরকারকে ক্ষমতায় বসানো ও ইউক্রেনের বেশিরভাগ সামরিক স্থাপনা ধ্বংস করা।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা যে লক্ষ্য নিয়ে ইউক্রেনে এসেছে সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যহত রাখবে।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ এক সামরিক বহর। এই বহরে সকল মারণাস্ত্র নিয়ে ধীরে ধীরে এগিয় যাচ্ছে তারা।

যুক্তরাষ্ট্রসহ অন্য পরাশক্তিগুলোর আশঙ্কা রাশিয়ার এ বহর শুধুমাত্র রাজধানী কিয়েভ দখলের উদ্দেশে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় কিয়েভের দখল নিয়ে নিতে পারে তারা।

এদিকে গত বৃহস্পতিবার ইউক্রেনের উপর হামলা শুরু করে রাশিয়া। টানা পাঁচদিন দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলার পর সোমবার চলমান যুদ্ধ থামাতে বেলারুশের সীমান্তে আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তবে এ আলোচনায় কোনো সমাধান পাওয়া যায়নি। আলোচনা চলার সময়ও রাশিয়া তাদের হামলা অব্যহত রেখেছিল। এরপর যখন আলোচনা ব্যর্থ হয়ে যায় তখন রাশিয়া তাদের হামলার তীব্রতা ব্যাপক হারে বাড়িয়ে দেয়।
সূত্র: আল জাজিরা

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা