শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেলেন ড. ইউনূস

ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একাদশ গ্লোবাল বাকু সম্মেলনের শেষ দিনে ড. ইউনূসের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বাকু ফোরাম একটি উচ্চ মর্যাদাসম্পন্ন সম্মেলন। এটির আয়োজক নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার। গত ১৪ থেকে ১৬ মার্চ আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত একাদশ বিশ্ব বাকু ফোরামের মূল বিষয়বস্তু ছিল ফিক্সিং দ্য ফ্যাকচার্ড ওয়ার্ল্ড।

ইউনূস সেন্টারের বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ গ্লোবাল বাকু সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস একটি তিন শূন্য-শূন্য নীট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য বেকারত্বের পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে পৃথিবীকে পুনর্গঠিত করতে উদ্ভাবনমূলক সমাধান ও সহযোগিতামূলক কর্মকাণ্ডের ওপর জোর দেন।

সম্মেলনে অংশ নেন বিশ্বের খ্যাতনামা রাজনৈতিক, বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার বর্তমান ও সাবেক প্রধান এবং নোবেল বিজয়ীসহ প্রায় ৪০০ বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। তাদের মধ্যে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেডরস আধানম গেবরেইসুস, নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট মিস কেরী কেনেডি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা