মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই পথে কেউ বাধার সৃষ্টি করলে দলে তার কোনো জায়গা হবে না।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, স্থানীয় নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী একটি দিকনির্দেশনা দেবেন। প্রতিটি ইউনিয়নের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর নিজস্ব কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত থাকবে। নির্দেশনা না মেনে দলের মধ্য থেকে যারা মুনাফেকি করবে, তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা হবে না।

তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনে দল উইনিং ক্যান্ডিডেট (জয়ী হওয়ার মতো প্রার্থী) খুঁজছে। দলের বড় কোনো নেতা মনোনয়ন পেয়েও যদি তার পরাজয়ের শঙ্কা থাকে, তাহলে যত বড় নেতাই হোক না কেন, তাকে সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমার দল যদি না জেতে, তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কী হবে? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসতো, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছু যাবে আসবে না।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ বিকল্প কিছু করলে কিংবা দলের সাথে মুনাফেকি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আমারও আছে। আমরা সবকিছুর ওপর নজর রাখছি।

মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী

দেশের শ্রমজীবীদের চিকিৎসা নিশ্চিতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে একটি করে মোট ছয়টি ১০০বিস্তারিত পড়ুন

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন,বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: নয়াদিল্লির প্রেস মিনিস্টারের বরাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার
  • শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা: রিজভী
  • হাসিনা ফিরবে না, এটা সবাই বোঝে, শুধু সাধারণ নেতাকর্মীদের বিপদ বাড়াচ্ছেন: আসিফ নজরুল
  • পাসপোর্ট-এনআইডির আবেদনে শেখ হাসিনার অথরাইজেশন নেই: নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন
  • পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদন দ্রুত প্রক্রিয়ার অনুরোধ শেখ হাসিনার ল’ ফার্মের
  • প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব
  • সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শেখ হাসিনাকে ফেরাতে ইমোশন নয়, আইনের পথেই এগোবে সরকার: আইনমন্ত্রী
  • সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী
  • হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা, ওসিসহ আহত কয়েকজন
  • যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী