শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরান থেকে দেশে ফেরার তালিকায় ৯২ জন

ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী এমন ৯২ বাংলাদেশির একটি তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা স্থলপথে ইরান হয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করবেন। সেখান থেকে দুবাই হয়ে আকাশপথে বাংলাদেশে ফিরবেন। প্রাথমিকভাবে প্রথম ধাপে ২৫ বাংলাদেশি নাগরিকের ঢাকায় ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্ণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত দিয়ে বাংলাদেশিদের পাকিস্তানে প্রবেশের অনুমতি পাওয়া গেছে। পাকিস্তান সরকার রাজি হয়েছে। তেহরান থেকে ফিরতে আগ্রহী ৯২ জনের একটি তালিকা পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসব বাংলাদেশি স্থলপথে ইরান সীমান্ত দিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করবে। এরপর পাকিস্তানের করাচি বা খুব নিকটবর্তী বিমানবন্দর দিয়ে দুবাই হয়ে ঢাকায় ফেরানো হবে। প্রথম ধাপে ২৫ বাংলাদেশি দেশে ফিরবেন।

ইসলামাবাদের একটি কূটনৈতিক সূত্র বলছে, চলতি সপ্তাহের শেষের দিকে তেহরান থেকে বাংলাদেশিদের প্রথম দল ইসলামাবাদে প্রবেশ করবে। আগামী ২৫-২৬ জুন এটি হতে পারে। পাকিস্তানে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশিদের দেশটি ত্যাগ করতে হবে। সেক্ষেত্রে আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুর দিকে প্রথম ধাপে বাংলাদেশিরা দেশে প্রবেশ করতে শুরু করবে।

‘বইয়ের রাজধানী’ খ্যাতি পেয়েছে ইরানের যে শহর
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা ইতোমধ্যে পাকিস্তানের অনুমতি পেয়েছি। ৯২ জনের একটি তালিকা পাকিস্তানকে দেওয়া হয়েছে। ফিরতে আগ্রহীদের ধাপে ধাপে দেশে ফেরানো হবে। প্রথম ধাপে ২৫ জন দেশে ফিরবেন। এই ২৫ জনের মধ্যে অসুস্থ, নারী, শিশু এবং ইরানে চিকিৎসা নিতে যাওয়ারা অগ্রাধিকার পাবে। আপাতত তেহরানের বাংলাদেশের দূতাবাস দেশে ফিরতে আগ্রহীদের জড়ো করবে। তারপর সুবিধাজনক সময়ে দিনক্ষণ চূড়ান্ত হবে। তবে আমরা খুব দ্রুত বাংলাদেশিদের ফেরত আনব।

কূটনীতিক ওয়ালিদ তেহরানে পৌঁছেছেন
ইরান-ইসরায়েল সংঘাত শুরুর আগে দেশে ছুটি কাটাতে ঢাকায় এসেছিলেন তেহরানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সেক্রেটারি ওয়ালিদ ইসলাম। ইরানে সংঘাত শুরু হলে ছুটি বাতিল করে সম্প্রতি তেহরানের উদ্দেশে ঢাকা ছাড়েন ওয়ালিদ। তবে তেহরান পর্যন্ত পৌঁছাতে তার বেশ বেগ পেতে হয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি তেহরানে যাওয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন ওয়ালিদ। তিনি তুরস্ক হয়ে তেহরান যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেটি ব্যর্থ হয়। পরে এই কূটনীতিক তুর্কমেনিস্তান হয়েও তেহরান প্রবেশের চেষ্টা করেন। কিন্তু সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়। তারপর অবশ্য তুর্কি সরকারের অনুমতি পেয়ে সীমান্ত দিয়ে তেহরান পৌঁছেছেন ওয়ালিদ।

এক কূটনীতিক বলেন, আমাদের এই অফিসার ঢাকায় এসেছিলেন। তার মাধ্যমে কিছু নগদ অর্থ পাঠানো হয়েছে। তার তেহরানে পৌঁছানো জরুরি ছিল। অনেক চেষ্টার পর তিনি তেহরানে পৌঁছেছেন।

তেহরান দূতাবাসের কূটনীতিক এবং দেশে ফেরানোর বিষয়ে জানতে চাইলে এ কূটনীতিক বলেন, এখনই কূটনীতিকদের দেশে ফেরানোর পরিকল্পনা আমাদের নেই। তাদের কাজ হচ্ছে, ইরান থেকে যেসব বাংলাদেশিরা দেশে ফিরতে চায় তার ব্যবস্থা করা।

এখনই দেশে ফিরতে চান না শিক্ষার্থীরা
২০০’র মতো শিক্ষার্থী ইরানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। তাদের মধ্যে তেহরানে রয়েছেন ১০ থেকে ১২ জন। ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের শুরুর দিকে বাংলাদেশি এসব শিক্ষার্থীরা দেশে ফেরার বিষয়ে বেশ আগ্রহী ছিল। তবে এখন এসে তারা ভিন্ন কথা বলছেন। তারা পরিস্থিতি আরেকটু পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে চান।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের

চীনের শেনঝেন শহরে প্রায় ৯০ মিনিট ধরে চলা ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শেষেবিস্তারিত পড়ুন

মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকেবিস্তারিত পড়ুন

  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী
  • মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার