সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরান যুদ্ধ ‘শিগগির’ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান ইসরায়েল-মার্কিন যুদ্ধ এই সপ্তাহে শেষ না হলেও ‘খুব শিগগির’ শেষ হবে। যুদ্ধ বন্ধে খুব ‘বেশি সময় লাগবে না’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৬ মার্চ) ট্রাম্প বলেন, এই যুদ্ধ শেষ হলে বিশ্ব আরও নিরাপদ হবে। খুব শিগ্‌গিরই এটি শেষ হয়ে যাবে। ব্যক্তিগতভাবে অনিচ্ছা থাকা সত্ত্বেও তিনি মনে করেন, এমন পদক্ষেপ নেওয়া তার দায়িত্ব ছিল।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা না চালালে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারত, যা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিত। তিনি এই সামরিক অভিযানে অংশগ্রহণকে ইচ্ছাকৃত যুদ্ধ নয় বরং একটি বাধ্যতামূলক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন।

এই মন্তব্যগুলো প্রশাসনের যুদ্ধের সময়সীমা নিয়ে পরিবর্তনশীল ও পরস্পরবিরোধী অবস্থান দৃশ্যায়ন করছে। যুদ্ধের শুরুতে ট্রাম্প বলেছিলেন, এই অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ চলবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলে-যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এসব হামলায় প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আহাতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।

এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান। পাশাপাশি মার্চের শুরু থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ার কথাও জানানো হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে

সূত্র: আনাদোলু এজেন্সি

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট