মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরানে সামরিক অভিযানের নাম ‘লায়ন’স রোয়ার’, চূড়ান্ত করেছেন নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের জন্য ‘লায়ন’স রোয়ার’ নাম ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এই নাম চূড়ান্ত করেছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। এর আগে অভিযানের জন্য ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) অভ্যন্তরীণভাবে ভিন্ন একটি নাম ব্যবহার করছিল।

ইসরায়েলি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের নাম পরিবর্তনের সিদ্ধান্তটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা দেওয়ার অংশ। তবে বিশ্লেষকরা মনে করছেন, ‘লায়ন’স রোর’ বা সিংহের গর্জন— এই নামের মাধ্যমে শক্তি, প্রতিরোধ ক্ষমতা এবং আক্রমণাত্মক অবস্থান তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের জুনে ইরানকে লক্ষ্য করে চালানো সর্বশেষ অভিযানের নাম ছিল ‘রাইজিং লায়ন’। নতুন নামের সঙ্গে আগের অভিযানের নামের মিল থাকায় ধারণা করা হচ্ছে, ইসরায়েল একই ধারাবাহিক সামরিক বার্তা ধরে রাখতে চাইছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে সিংহকে শক্তি ও আধিপত্যের প্রতীক হিসেবে দেখানো হয়— এই বাস্তবতাকেও কাজে লাগানো হয়েছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকদের মত।

সরকারি বিবৃতিতে অভিযানের বিস্তারিত লক্ষ্য বা সময়সূচি প্রকাশ করা না হলেও ইসরায়েলি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, এটি ইরানের সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব মোকাবিলার বৃহত্তর কৌশলের অংশ। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও তার মিত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে তেলআবিবের উদ্বেগ দীর্ঘদিনের।

নাম পরিবর্তনের ঘটনাটি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনীর মধ্যে সমন্বয়ের বিষয়টিও সামনে এনেছে। সাধারণত আইডিএফ নিজস্ব কোডনেম নির্ধারণ করলেও এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে দেখা হচ্ছে। এতে বোঝা যায়, অভিযানটি শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে তেহরান অতীতের মতোই এ ধরনের পদক্ষেপকে জবাব দেবে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন।বিস্তারিত পড়ুন

বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জতিসংঘের ভাষণে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইর্য়কবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি

বাংলাদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল মাদক জব্দ করেছে কুয়েতেরবিস্তারিত পড়ুন

  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা