শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইলিয়াস কাঞ্চন এবার চাকরিতে

সিনেমাপাড়ায় ইলিয়াস কাঞ্চন নাম মানেই একজন কিংবদন্তি অভিনেতা। ইলিয়াস কাঞ্চন শুধু সিনেমার নায়ক নয়, বাস্তব জীবনেও তিনি একজন নায়ক। ‘নিরাপদ চড়ক চাই’ আন্দোলনে রয়েছে তার অপরিসীম ভূমিকা।

এবার নিজের নামের সঙ্গে যোগ করলেন আরও একটি পদবি। তা হলো উদ্যোক্তা। খুব শিগগরই দেশের একটি ইলেকট্রনিকস প্রতিষ্ঠানের ‘উদ্যোক্তা পরিচালক’ হিসেবে যোগ দিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ও সাংবাদিক উদয় হাকিম।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক উদয় হাকিম গণমাধ্যমকে বলেন, ‘ইলিয়াস কাঞ্চন এবার উদ্যোক্তা হিসেবে সবার সামনে হাজির হবেন। তিনি উদ্যোক্তা পরিচালক (ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর) হিসেবে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।’

মঙ্গলবার (১৭ মে) বিকেলে ঢাকার একটি অভিজাত হোটেলে গ্র্যান্ড রিসেপশনের আয়োজনের মধ্য দিয়ে যোগদানের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন এখনই কথা বলতে চাইছেন না। আনুষ্ঠানিকতা অনুষ্ঠানেই বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে বর্তমানে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পাশাপাশি চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এ অভিনেতা।

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী