শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরায়েলের পক্ষ নিয়ে ভারতীয়দের বিভিন্ন পোস্ট

ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অধিকাংশ দেশের নাগরিক সাধারণ ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানালেও ভিন্ন চিত্র ভারতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন ভারতীয়রা। এমনকি টুইটারে ট্রেন্ডিং টপিকে উঠে এসেছে ইন্ডিয়া স্ট্যান্ডস উইথ ইসরায়েল।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান বর্বরতার বিরুদ্ধে সরব হয়েছেন বিশ্বের অধিকাংশ মানুষ। কয়েকটি পশ্চিমা দেশগুলোর সরকার ইসরায়েলকে মদদ দিলেও সাধারণ মানুষের সহানুভূতি ফিলিস্তিনিদের দিকেই। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিশ্বের শান্তিপ্রিয় মানুষ ফুঁসে উঠলেও ভারতের বিশাল একটি অংশ সরাসরি সমর্থন করছে ইসরাইলকে। ফেসবুক কিংবা টুইটার সব জায়গাতেই সরব হয়েছেন অনেক ভারতীয়। শুধু তাই নয় ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে ‘ইন্ডিয়া স্ট্যান্ডস উইথ ইসরাইল’ হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং টপিকে পরিণত করেছেন তারা। ইসরাইলকে সমর্থন দিয়ে বেশ কয়েকটি হ্যাশ ট্যাগ টুইটারের ট্রেন্ডিং টপিকের একেবারে ওপরের দিকে অবস্থান করে নিয়েছে।

‘ইন্ডিয়া স্ট্যান্ডস উইথ ইসরায়েল হ্যাশট্যাগ দিয়ে টুইট করা হয়েছে দেড় লাখের বেশি। ‘ভারত উইথ ইসরায়েল ইরফান’ হ্যাশট্যাগ ব্যবহার করে ভারতে এ পর্যন্ত ৪৫ হাজারের বেশি টুইট করা হয়েছে। মূলত ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে টুইট করেন। আর সেখান থেকেই ইরফানের সমালোচনায় মেতে ওঠেন অনেক ভারতীয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর ছবির সঙ্গে ‘বেস্ট ফ্রেন্ড’, ‘এ দোস্তি নেহি তোড়েঙ্গে’ সহ বিভিন্ন ক্যাপশন দিয়ে ইসরাইলের প্রতি সমর্থন জানাচ্ছেন ভারতীয়রা।

ভারতের সঙ্গে ইসরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন কিছু না হলেও সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ঘৃণ্য আক্রমণে সমর্থন জানানো উগ্র দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ বলছেন বিশ্লেষকরা।

এদিকে, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে ভারতকে ইসরায়েল সমর্থন করলেও গাজায় হামলার বিষয়ে এখনো পরিষ্কার করে কিছু বলেনি নয়াদিল্লি। তবে ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনায় ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে ভারত সরকার। দু’পক্ষকেই সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ভারতীয় দূত।

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী