রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসরায়েলকে প্রতিরোধে ফিলিস্তিনিদের রকেট ভাণ্ডার

ছয় দিন আগে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলি আকাশে বিদ্যুতের মতো ছুটে বেড়াচ্ছে হামাসের ছোড়া রকেট। যার অধিকাংশই ইসরায়েলির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভূপাতিত করেছে। কিন্তু কিছু কিছু রকেট ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হানতে সক্ষম হয়েছে।

আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের অভিযানের বিরুদ্ধে গাজা থেকে রকেট হামলা শুরু হয়েছে। ইসরায়েলও বিমান হামলা ও কামানের গোলায় বিধ্বস্ত করে যাচ্ছে উপত্যকাটিতে।

ইসরায়েলে হামলায় বিভিন্ন ধরনের রকেট ব্যবহার করে আসছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

ফিলিস্তিনিদের রকেট গাজা ও পশ্চিমতীরে স্থানীয়ভাবে নির্মাণ করা হয়, সিরিয়া থেকেও আমদানি করা হয়। হামাস ছাড়াও ইসলামিক জিহাদও ইসরায়েলের দখলদারিত্বের প্রতিরোধে রকেট ব্যবহার করে আসছে।
ফিলিস্তিনি বামপন্থী পপুলার রেজিস্ট্যান্স কমিটি ব্যবহার করে আসছে আল-নাসের রকেট। আল-নাসের ৩ ও আল-নাসের-৪ নামের দুধরনের রকেট রয়েছে তাদের।
আর ইসলামিক জিহাদের রকেটের নাম আল-কুদস ১০১ ও আল-কুদস ১০২।

আল-আকসা মার্টায়ার্স ব্রিগেড ও ফাতাহের ব্যবহৃত রকেটের নাম আরাফাত-১ ও আরাফাত-২। তাদের আরেকটি রকেট হচ্ছে আকসা-৩। আল-আকসা মার্টায়ার্স ব্রিগেডের আরেকটি রকেট বাহা। পশ্চিমতীর থেকে এই রকেট হামলা চালানো হয়।

ফাতাহের ব্যবহৃত একটি রকেটের নাম সেনিন। ১৯৯০-এর দশকে উদ্ভাবিত একটি ইরানি রকেট ফজর-৫ ব্যবহার করেন ফিলিস্তিনিরা।

তেলআবিবে হামলায় ব্যবহৃত গাজায় উদ্ভাবিত একটি রকেটের নাম এম-৭৫। স্থানীয় ওয়ার্কশপে এই রকেট উদ্ভাবন করেছে হামাস। ফাতাহের ব্যবহৃত আরও দুটি রকেট হলো জেনিন-১ ও কাফাহ।

সোভিয়েত আমলে উদ্ভাবিত কাতুশিয়া রকেটও ব্যবহার করে আসছেন ফিলিস্তিনিরা। চীনা নকশায় সিরীয় রকেট এম-৩০২ জেরুজালেম ও হাইফায় আঘাত হানতে ব্যবহার করা হচ্ছে।

গাজা থেকে উদ্ভাবিত হামাসের রকেটের মধ্যে আছে কাসসাম-১ থেকে কাসসাম ৪। এছাড়াও তাদের রকেটের মধ্যে আছে, ইয়াসিন আরপিজি, আল বানা আরপিজি, আল বাতার আরপিজি। ফিলিস্তিনি ফাতাহ আন্দোলনের একটি রকেটের নাম সারিয়া-২।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার