শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বরিশালের উজিরপুরে থানা অভ্যন্তরে হামলা, ৪ জনকে কারাগারে প্রেরণ

বরিশালের উজিরপুর মডেল থানার অভ্যন্তরে ইভটিজারের ওপর হামলা এবং ইভটিজিং-এর ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। ওই হামলা প্রতিরোধ করতে গিয়ে গত সোমবার ৩ পুলিশ সদস্য আহত হয়।

পুলিশের ওপর হামলার ঘটনায় দায়র করা মামলায় চারজন এবং ইভটিজিং মামলায় গ্রেফতার দেখিয়ে আরেকজনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, পুলিশের ওপর হামলার ঘটনায় সোমবার রাতে থানার এসআই মো. মাহাবুবুর রহমান বাদী হয়ে সজিব হাওলাদার, মাইনুল ইসলাম রাজীব, সাইফুল ইসলাম ও সজল হাওলাদারকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

অপরদিকে, ইভটিজিংয়ের ঘটনায় নোমান ফকির অনিক নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী এক নারীর স্বামী শাখাওয়াত হোসেন।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় চারজনে আসামি করে এবং ইভটিজিংয়ের ঘটনায় একজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ৫ আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে অনিক ফকির এক মেয়েকে ইভটিজিং করে।

এ সময় স্থানীয়রা অনিককে আটক করে থানায় সোপর্দ করে। খবর পেয়ে ওই মেয়ের অভিভাবকরা একত্রিত হয়ে থানায় ঢুকে অনিকের ওপর হামলা চালায়। এতে বাধা দিতে গিয়ে পুলিশের ৩ সদস্য আহত হয়।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়