শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উদ্বোধনের আগের দিন হয়তো কিছু সময়ের জন্য হেঁটে পদ্মা সেতু যাতায়াত

পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন পায়ে হেঁটে জনসাধারণের জন্য পারাপারের সুযোগ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেছেন তিনি।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

কাদের বলেন, ২৫ তারিখ উদ্বোধনের দিনে পদ্মা সেতু দিয়ে কোনো গাড়ি চলবে না।‌ ২৬ তারিখ সকাল থেকে টোল দিয়ে পদ্মা সেতু পার হতে হবে। আগের দিন (২৪ জুন) হয়তো কিছু সময়ের জন্য খোলাও হতে পারে। সেটা এখনো নিশ্চিত নয়।‌ সেদিন পায়ে হেঁটে হয়তো আপনারা যাতায়াত করতে পারবেন। এ রকম একটা সময়সীমা হয়তো দেওয়া হবে। চিন্তাভাবনা আছে। দেখা যাক।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এই সভার আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে পদ্মা সেতুর ওপারে দক্ষিণাঞ্চলের ২১ জেলার স্থানীয় আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্যরা অংশ নেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের দিন আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘সাবধানে চলাফেরা করার নির্দেশনা দিয়েছেন’ বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

প্রধানমন্ত্রীর ওই বার্তা অনুষ্ঠানে পড়ে শোনান মির্জা আজম। বলেন, ‘প্রধানমন্ত্রী আপনাদের শোনাতে একটি মেসেজ দিয়েছেন। আমি পড়ে শোনাচ্ছি। ’

প্রধানমন্ত্রী বলেছেন— ‘সবাই যেন সাবধানে চলাফেরা করে। গাড়ি যেন ওভারটেক না করে। স্বেচ্ছাসেবী সক্রিয় থাকবে। ষড়যন্ত্র তো আছেই। কোনো দুর্ঘটনা আনন্দ মাটি করে দিতে পারে। সাবধানে থাকতে হবে।’

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী