শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উন্নয়ন সংস্থা লিডার্স এর বার্ষিক পশ্চাদানুসরণ-২০২৪ সম্পন্ন

বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে“ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড” এর আর্থিক সহযোগিতায় বার্ষিক পশ্চাদানুসরণ- ২০২৪ সম্পন্ন হয়েছে। গত ২০ ফেব্র“য়ারি ২০২৪ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রী. পর্যন্ত বার্ষিক পশ্চাদানুসরণ -২০২৪ অনুষ্ঠানটি কক্সবাজারে অনুষ্ঠিত হয়।

বার্ষিক পশ্চাদানুসরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিডার্স এর সাধারন পরিষদের বর্তমান সদস্য এবং অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ও লিডার্সের প্রাক্তন সভাপতি জনাব বিধুস্রবা মণ্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারন পরিষদের সদস্য ও সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ কুমার বর্মন, কোষাধ্যক্ষ সুজাতা রানী মিস্ত্রী, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, লিডার্স এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারবর্গ।

অনুষ্ঠানটি দুইটি ধাপে আয়োজন করা হয়। ১ম ধাপে ছিল লিডার্স এর বিভিন্ন প্রকল্পের বিস্তারিত আলোচনা, প্রকল্পের কার্যক্রম সম্পর্কে কুইজ প্রতিযোগিতা, আগার্মী অর্থ বছরের কর্ম-পরিকল্পনা প্রনয়ন, নাটক, র‌্যাফেল ড্র এবং ২য় ধাপে আলোচনা সভার শেষে ২০২৩ সালের সেরা কর্মীর হাতে ক্রেস্ট ও সনদ প্রদান, পুরস্কার বিতরন এবং নৈশ ভোজ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মণ্ডল। তিনি রিট্রিট আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন লিডার্স সব সময় মানসম্মত কাজ করার চেষ্টা করে। উপক’লীয় এলাকার মানুষের অধিকার রক্ষায় লিডার্স সব সময় এলাকার মানুষের পাশে রয়েছে এবং থাকবে।

তিনি আরও বলেন যে এই অনুষ্ঠানের মুল লক্ষ্য হচ্ছে ফেলে আসা ১ বছরের কাজের বর্ননা এবং আমাদের অর্জন ও কোন ভুল ত্র“টি থাকলে তা থেকে শিক্ষা গ্রহন করে সামনের কাজগুলো আরও ভাল করার চেষ্টা করা।
জনাব মানবেন্দ্র দেবনাথ তার বক্তব্যে বলেন যে লিডার্সের ২০২৩ সালে সব থেকে বড় অর্জন হল জায়েদ সাস্টেইন্যাবিলিটি পুরস্কার পাওয়া যার মাধ্যমে লিডার্সের কাজের সুনাম আনতর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে।

লিডার্স কাজের কোয়ালিটির দিক দিয়ে অন্য এন জি ওর থেকেও আরও ভালো করবে তিনি তার বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন।জনাব রণজিৎ কুমার বর্মন বলেন লিডার্সের সুনাম আজ শুধু সাতক্ষীরার মধ্যে সীমাবদ্ধ নেই এর সুনাম জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। তিনি লিডার্সের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি লিডার্স এর সেরা কর্মী ২০২৩ মোঃ রায়হান কবিরকে পুরষ্কার এবং সনদ হাতে তুলে দেন। আর গত বছরের কাজের উপর কুইজ প্রতিযোগিতা হয় এবং কুইজ এ সেরা ৫ জনকে পুরষ্কার বিতরণ করা হয় । এছাড়া র‌্যাফেল ড্র এর ৮ জনকে পুরষ্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,“ আমি লিডার্স এর বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত। লিডার্স সকল কাজে আমরা সম্পৃত্ত ছিলাম এবং ভবিষ্যতে ও থাকব। লিডার্স হতদরিদ্র মানুষের উন্নয়নে যে কাজ গুলি করছে সত্যিই তা প্রশংসার দাবিদার।

লিডার্স ভালো কাজের মাধ্যমে আরও এগিয়ে যাবে এই প্রত্যশা করি। এছাড়া ও কক্সবাজারে পরিবেশ সুন্দর রাখার অংশ হিসাবে বিচ ক্লিনিং ও তাপমাত্রা ১.৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রাখার আহবান জানিয়ে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান