বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৪ টি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

গাজী হাবিব, সাতক্ষীরা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৪ টি সংসদীয় আসনে ৪৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মোট ২৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এরমধ্যে সাতক্ষীরা-১ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোঃ ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, বিএনপি’র হাবিবুল ইসলাম হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম এবং স্বতন্ত্র এস এম মুজিবর রহমান।

সাতক্ষীরা-২ আসন থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল খালেক, বিএনপি’র মোঃ আব্দুর রউফ, জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান ও শেখ মাতলুব হোসেন লিয়ন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জিএম সালাউদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মো. ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রবীউল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শফিকুল ইসলাম শাহেদ।

সাতক্ষীরা-৩ আসন থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর হাফেজ মুহা. রবিউল বাশার, জাতীয় পার্টির আলিপ হোসেন, বিএনপি’র কাজী আলাউদ্দীন, স্বতন্ত্র এমএ আসাফউদ্দৌলা খান, মোঃ শহিদুল আলম, আসলাম আল মেহেদী, বাংলাদেশ মাইনারিটি জনতা পার্টির (বিএমজেপি) রুবেল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়েজ কুরনী।

সাতক্ষীরা-৪ আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম, জাতীয় পার্টির মোঃ আব্দুর রশীদ, বিএনপি’র মোঃ মনিরুজ্জামান, জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ মায়াজ, গণ অধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম মোস্তফা আল মামুন এবং স্বতন্ত্র মোঃ আব্দুল ওয়াহেদ।

এদিকে, ৪ টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল ৩৩ জন প্রার্থী। ৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন- বিকাল ৫ টা পর্যন্ত আমরা মনোনয়ন পত্র জমা নিয়েছি। এ পর্যন্ত ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। আগামী ৩ জানুয়ারী মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে্।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত