শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রকাশ হতে পারে ২৮ জানুয়ারির মধ্যে

এইচএসসির ফল প্রকাশ আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন

এইচএসসি পরীক্ষা-২০২০ এর ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনী’র অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ১৮ জানুয়ারী সংসদের শীতকালীন অধিবেশনে আইনের সংশোধনী উত্থাপন করা হবে। এরপর সংসদীয় কমিটির রিপোর্টের ভিত্তিতে আইনটি পাশ হলে গেজেট প্রকাশ করা হবে। গেজেটের পরই ফল প্রকাশ করা হবে।

সংশোধনীর ফলে দুর্যোগ বা মহামারীতে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করতে পারবে। বিদ্যমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিধান নেই।

২৮ জানুয়ারির মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফলাফল

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোনী অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সংসদের শীতকালীন অধিবেশনে পাস হলে চলতি মাসেই ঘোষণা করা হবে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফল।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আইন অনুমোদন হলে আগামী ২৮ জানুয়ারির মধ্যেই ঘোষণা হতে পারে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আইনটির অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে আইনের সংশোধনী উত্থাপন করা হবে। এরপর সংসদীয় কমিটির রিপোর্টের ভিত্তিতে আইনটি পাস হলে গেজেট আকারে প্রকাশ করা হবে। এরপরই প্রকাশ করা হবে এইচএসসি’র ফল।

মন্ত্রী জানান, এই সংশোধনীর ফলে যে কোন দুর্যোগ বা মহামারিতে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করতে পারবে বোর্ড। বিদ্যমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের সুযোগ নেই।

একই রকম সংবাদ সমূহ

শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে নতুনবিস্তারিত পড়ুন

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বোচ্চ একবিস্তারিত পড়ুন

তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধবিস্তারিত পড়ুন

  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ‘জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে’ : মীর শাহে আলম
  • ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • ‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’
  • দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা
  • ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই