বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক গাফিলতিতেই মারা গেল ছাগল ও শাবক

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় এক উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার গাফিলতিতে এক খামারির ছাগল ও শাবক মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি ওই কর্মকর্তার নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগের বিবরণে জানা যায়, কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের মিঠু হোসেন পেশায় দিন মজুর। সম্প্রতি তিনি তার নিজ বাড়িতে অল্প পুঁজিতে একটি ছাগল কিনে লালনপালন করার পর শাবকসম্ভবা হয়। গত শনিবার ওই ছাগলের স্বাভাবিকভাবে একটি শাবক ভূমিষ্ঠ হয়। আরেকটি শাবক স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ না হওয়ায় উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাজেেবুরের নিকট নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি দেখেশুনে বলেন, ছাগলের পেটে কোন শাবক নেই। পরে তিনি ছাগলকে সুস্থ করে তোলার জন্য পরপর দুইটা ইনজেকশন পুশ করেন। এরপর ছাগল বাড়িতে নিয়ে আসার পর রাতে ছাগলটি যন্ত্রণায় ছটফট করতে থাকে। সোমবার (নভেম্বর ১৮) সকাল ৬ টার দিকে ছাগলটি মারা যায়। পরে মারা যাওয়া ছাগলের পেট চিরে দেখা যায়, পেটে আরেকটি বাচ্চা রয়েছে।
এ বিষয়ে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাজেবুর রহমান সাংবাদিকদের বলেন, তাঁর ভুল চিকিৎসায় মারা গেছে এমন অভিযোগ সঠিক নয় বলে মুঠো ফোনটি কেটে দেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, একটি ছাগল মারা যাওয়ার বিষয়ে একজন খামারির একটি অভিযোগ পেয়েছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন