শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একদিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম উদ্বোধন

‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের জেলা পর্যায়ে একদিনেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার নতুন কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ চালক তৈরিতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লাইসেন্স পেতে এখন আর ভোগান্তি পোহাতে হবে না। একদিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক পদ্বতিতে আঙ্গুলের ছাপ গ্রহণের কার্যক্রম শেষ করা হবে। সরকার সকল সেবাকে সহজ করতে চায়। তারাই ধারাবাহিকতায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক এর কার্যালয়ের নিচ তলায় ১১০ নং রুমের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির।
এদিকে সেবা সহজিকরণ হওয়ায় খুশি সেবা গ্রহীতারা। তাদের দাবি একটি লাইসেন্স করতে ৪/৫ বার আসা লাগতো। একদিনে সেবা নিশ্চিত হওয়ায় তাদের ভোগান্তি ও অর্থ সাশ্রয় হবে।
দীর্ঘদিনের অভিযোগ এবং ভোগান্তির অবসান হবে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের। এখন থেকে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনকারীর বাড়িতে পৌঁছে যাবে লাইসেন্স। এদিকে সকাল থেকেই আবেদনকারীরা বিআরটিএ অফিসে ভীড় জমিয়েছেন। একদিনে আঙুলের ছাপ ও পরীক্ষা দিতে পেরে খুশি ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীরা।
জানা যায়, পূর্বে পেশাদার লাইসেন্স পেতে পরীক্ষা নেওয়ার ১৫ দিন পর দেওয়া হতো পরীক্ষার ফলাফল। এরপর সাত থেকে দশদিন পর পুলিশ ভেরিফিকেশন হাতে পাওয়ার সপ্তাহখানেক পর নেওয়া হতো আঙুলের ছাপ। এরপর বছরের পর বছর ঘুরেও মিলতো না ড্রাইভিং লাইসেন্স। লাইসেন্স প্রত্যাশীদের এ ভোগান্তির কথা মাথায় রেখে স্মার্ট বাংলাদেশের বাস্তবায়ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটির মাধ্যমে একদিনে আঙুলের ছাপ ও পরীক্ষা নেওয়াসহ সকল কার্যক্রম শেষ করে ১৫ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে। এ লাইসেন্স আবেদনকারীর বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবীর বলেন, আগে পরীক্ষার্থীদের বিআরটিএ অফিসে একাধিকবার আসতে হতো। এখন একবারই আসবেন লাইসেন্স প্রার্থী। একদিনে লাইসেন্স প্রার্থী ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিবেন এবং একইদিনে বায়োমেট্রিক দিয়ে চলে যাবেন। এতে গ্রাহকদের সেবার মান বাড়বে। বায়োমেট্রিক একবারের জন্যই নেওয়া হবে। কিন্তু যিনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ফেল করবেন, তাকে পুনরায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়ে পাস করতে হবে। তার আর কোনও বায়োমেট্রিক দিতে হবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মিনিবাস, বাস ও কোচ মালিক সমিতির সভাপতি অধ্যাপক আবু আহমেদ, দৈনিক দক্ষিনের মশাল সম্পাদক আশেক ই এলাহী, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, ট্রাফিক পুলিশের পরিদর্শক শ্যামল কুমার চৌধুরী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার, সাতক্ষীরা বিআরটিএ মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম, সিল মেকানিক শেখ আমিনুর হোসেন প্রমুখ। এ ছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী