রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একযুগ আগে হারানো মাকে ফিরিয়ে দিলেন নেপালের কয়েক তরুণ

পথে প্রান্তরে পাগলের মতো ছুটে বেরিয়েও সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত মায়ের আশা ছেড়েই দেয় সন্তানরা। একযুগ পর অভাগা সন্তানদের সামনে স্বপ্নের মতো হঠাৎ হারিয়ে যাওয়া মাকে নিয়ে হাজির নেপালের কয়েকজন তরুণ। দীর্ঘদিন পর মা-সন্তান-স্বজনের সম্মিলনে আনন্দের মধ্যেও লুকিয়ে ছিলো এক পাহাড় কষ্ট।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঘোড়ামারা গ্রাম। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে এক যুগের অপেক্ষা আর বেদনার অবসানের বার্তা নিয়ে হাজির হন নেপালি তরুণরা। ১২ বছর আগে এই গ্রাম থেকে হারিয়ে যাওয়া মোমেনা বেগমকে সন্তান-স্বজনদের কাছে ফিরিয়ে দেন তারা।

মোমেনাকে ফিরে পেয়ে সন্তান-স্বজনদের চোখ বেয়ে পড়ে আনন্দাশ্রু। মানসিক ভারসাম্য হারিয়ে হাঁটতে হাঁটতে নগর, বন্দর এমনকি দেশের সীমানা পেরিয়ে মোমেনার ঠাঁই হয় নেপালের জঙ্গলে। সেখানে মোমেনাকে দেখতে পেয়ে তুলে নিয়ে যান মানব সেবা আশ্রমের কর্মীরা। এতোটা বছর সেখানেই কাটানোর পর সম্বিত ফিরে পেলে নিজের ঠিকানা বলতে পারেন তিনি। তার ঠিকানা অনুযায়ী স্বজনদের কাছে পৌঁছে দেন নেপালের ঐ আশ্রমের তরুণরা।

এরই মধ্যে তছনছ হয়ে গেছে মোমেনার সংসার। নিখোঁজের দুই বছরের মাথায় বিয়ে করেন স্বামী আব্দুল কুদ্দুস। মা হারিয়ে কচুরিপানার মতো ভাসতে থাকা পাঁচ সন্তানের ঠাঁই হয় মোমেনার দুই বোনের কাছে।

অসহায় এই নারীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। তিনি বলেন, মহিলাকে জমি দিয়ে তার ঘরের ব্যবস্থা করিয়ে দেবো। পরিবারটা যাতে প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করবো।

স্বামীর বাড়ি গাইবান্ধার পলাশবাড়িতে উঠতে না দেয়ায় গোবিন্দগঞ্জের ঘোড়ামারা গ্রামে বড় বোন আফরোজার বাড়িতে আশ্রয় নিয়েছেন মোমেনা।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়নবিস্তারিত পড়ুন

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলতেবিস্তারিত পড়ুন

তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন,বিস্তারিত পড়ুন

  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী
  • মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ